নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২১, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৪৩ জন

বান্দরবান নও মুসলিম ওমর ফারুক‌ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Copy Link

পাহাড় কন্ঠ ডেস্ক নিউজঃ বান্দরবান রোয়াংছড়ি উপজেলার তুলাছ‌ড়ির রায়চন্দ্র পাড়া জা‌মে মস‌জি‌দের ইমাম নও মুস‌লিম ওমর ফারুক‌কে গত ১৮ জুন রাতে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয় ওমর ফারুক ত্রিপুরাকে।হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখা।

শুক্রবার (২৫ জুন) দুপুরে জুমার নামাজ শেষ বাজার শাহী জামে মসজিদের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন।

এসময় বক্তারা ব‌লেন, রোয়াংছড়িতে পাহাড়ি সন্ত্রাসীরা নও মুস‌লিম ও মস‌জি‌দের ইমাম ওমর ফারুক ত্রিপুরাকে গু‌লি ক‌রে হত্যা ক‌রে। তবে প্রশাসন এখনও সন্ত্রাসীদের বি‌রুদ্ধে কোনও ব্যবস্থা নি‌তে পা‌রেনি। এ ঘটনার সুষ্ঠু বিচার না হ‌লে বান্দরবা‌নের কোনও ইমা‌মের জা‌নের নিরাপত্তা থাক‌বে না। ওমর ফারুকের অপরাধ তি‌নি ত্রিপুরা সম্প্রদায় থে‌কে মুসলমান হ‌য়ে‌ছেন। এসময় তারা পাহাড়ি সন্ত্রাসী‌দের চি‌হ্নিত ক‌রে গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবি জানান। তা না হলে ক‌ঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে বাজার শাহী জামে মসজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মোনাজাত এর মাধ্যমে বিক্ষোভ শেষ করেন

এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ কবির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুবাশ্বির বীন আজহার, ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ আবু হানিফ’সহ ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মী ও মসজিদে আগত মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

১০

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

১১

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

১২

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

১৩

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

১৪

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

১৫

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

১৬

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

১৭

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১৮

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১৯

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

২০
error: Content is protected !!