নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২১, ১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪৭ জন

সোনাইছড়িতে চুরি হওয়া মোটরসাইকেল কক্সবাজারে উদ্ধার,আটক -২জন

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন থেকে চুরি হওয়া মোটরসাইকেল কক্সবাজারের লিংকরোড থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার সময় সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মির্জা জহির উদ্দিনের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে চুরি হয়ে যাওয়া একটি ডিসকাভার মোটরসাইকেল কক্সবাজার জেলার লিংকরোড নামক এলাকা থেকে উদ্ধারসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে ।

আটককৃত চোরচক্র সিন্ডিকেট সদস্যরা হল রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের মৃত আবুল হাসেমের পুত্র সোনা মিয়া (৩৫), কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ার নাজিম উদ্দিনের পুত্র মুহাম্মদ জয়নাল(৩০)।

বিষয়টি ২৫ জুন শুক্রবার সকালে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।

পুলিশ জানান, গত ২৪ জুন সোনাইছড়ি থেকে চুরি হয়ে যাওয়া একটি ডিসকাভার মোটরসাইকেল গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মির্জা জহির উদ্দিনের নেতৃত্বে এসআই মুফিজউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে কক্সবাজার জেলার লিংকরোড নামক এলাকা থেকে চোরচক্র সিন্ডিকেটের দুই সদস্যসহ মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়। থানা সূত্রে জানা যায়,আটককৃত চোরচক্র সিন্ডিকেট সদস্যরা চুরির ঘটনা স্বীকার করে। আজ শুক্রবার সকালে আটককৃত দুই আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বান্দরবান জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!