নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২১, ১০:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৬২ জন

লামায় ৪০ বছরের ভোগদখলীয় জায়গা জবরদখলের চেষ্টা,থানায় অভিযোগ

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান লামায় ফাইতং ইউনিয়ন ৩নং ওয়ার্ড কলার ঝিরিতে চকরিয়া হারবাং-এর আব্দুল মোনাফের বিরুদ্ধে ফাইতং ইউপি এলাকায় অসহায় পরিবারের বসতবাড়ি সংলগ্ন প্রায় সাড়ে ৩ একর জায়গা রোপণ কৃত গাছের চারা তুলিয়ে নিয়ে যাওয়া এবং জবরদখল ও প্রাণ নাশের হুমকি অভিযোগ উঠেছে।

এই ঘটনায় বিচার চেয়ে জায়গার মালিক মো. নুরুল হুদা (৫৮) অভিযুক্ত চকরিয়া আব্দুল মোনাফ (৫৫), আব্দু রহমান (৭০) ও মোঃ আবু কালাম (৫২) পিতা আবুল কাশেম ৩ জনকে বিবাদী ও ০৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে সোমবার (১৪ জুন২১ইং) লামা থানায় অভিযোগ করেন।

সরে জমিনে গিয়ে স্থানীয়দের সূত্রে জানা যায়, জায়গার মালিক নুরুল হুদা পিতা – আহাম্মদ কবির সরকার হতে ১৯৮৪-৮৫ সালে ৩২১ নং বন্ধোবস্তি পেয়ে ৩০৬ নং ফাইতং মৌজা আর হোল্ডিং- ২৬৭৭ মূলে সাড়ে ৩একর ৩য় শ্রেণীর জায়গা বন্দোবস্তি দখলে আছে।

গত বুধবার ০৯ জুন দখলীয় এতে সে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে। একই জায়গায় বহু পরিশ্রম ও প্রচুর টাকা ব্যায় করে ফল বনজ ও বিভিন্ন প্রজাতি গাছের বাগান এবং অবশিষ্ট জায়গায় লেবু বাগান সহ ১টি টিনের চাউনিযুক্ত ২ রুম বিশিষ্ট বসতবাড়ী নির্মাণ করে পরিবারের সদস্যদের নিয়ে বসবাসরত আছেন।

এমতাবস্থায় প্রতিপক্ষ/বিবাদীগণের জায়গায় কু-দৃষ্টি পড়িলে নুরুল হুদা কে নিরীহ ও সহজ সরলতার সুযোগে নানা অজুহাতে ও ছলছুতায় বে-আইনী পন্থানুসরণে জোর পূর্বক অনুপ্রবেশ করে বাগান কৃত বসতবাড়ি দখল করিয়া তাহার পরিবারের সদস্যদের উচ্ছেদ করে জবর দখলের পায়তারা চালাচ্ছে ।

সরকারি দেওয়া জায়গার মালিক মো. নুরুল হুদা ছেলে সাজ্জাদুল ইসলাম জানান, আমার বাবা নামে জায়গাটি প্রায় ৪০ বছর যাবৎ ভোগদখলে থাকা সত্ত্বেও (সোমবার ১৪জুন’) সকাল অনুমান ৯ ঘটিকায় প্রতিপক্ষ আব্দুল মোনাফ নেতৃত্বে বহিরাগত চকরিয়া থেকে ৮/১০ জন ভাড়াটিয়া এনে জোরপূর্বক জবর দখল করার নিমিত্তে হামলা চালায়। তাদের বাঁধা প্রদান করিলে উক্ত জায়গা হতে আমাকে ও আমার পরিবারের লোকজন কে মারিবে কাটিবে এমনকি প্রাণ নাশের হুমকি প্রদান করে এবং মারার জন্য আগাইয়া আসে।

বিবাদী গন আমাকে হুমকি প্রদান করিতেছে যে, আমাকে উক্ত জায়গা থেকে উচ্ছেৎ করার জন্য বিভিন্ন রকম হয়রানি ও মিথ্যা মামলা জড়িয়ে দিবে বলে এবং তাদেরকে এই জায়গার বিষয়ে কাগজ পত্র দেখাতে বললে দেখায় না, বরং আমার টা দেখতে চাইলে তাদেরকে আমি ২ বার মূল কাগজের ফটোকপি দিয়। এরপরও তারা কোনো রকম তাদের কাগজপত্র দেখাচ্ছে না আমাকে।

বিষয়টি স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গকে অবগতি করলে তারা লামা থানায় অভিযোগ করার পরামর্শ দেয়।

জায়গার পার্শ্ববর্তী মো. জহির ও শওকত জানান, আমি দেখতেছি ৪০ বছর এই জায়গায় নুরুল হুদা নামে এক একজনের দখলে আছে। এখন দেখতেছি আব্দুল মোনাফ নামে একজন এসে ভোগদখলের চেষ্টা করতেছে। একইসাথে ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন বাদীকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।

অভিযোগ অস্বীকার করে আব্দুল মোনাফ বলেন, ক্রয়সূত্রে ওই জায়গার মালিক আমি। এ জন্য দখলে নিতে চাচ্ছি এবং এই জায়গায় পাশে আমার দখলে জায়গায় আছে । আর কাউকে হুমকিও দেয়নি। আমার প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে এসব অপপ্রচার চালাচ্ছে।

এবিষয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বাদী সাজ্জাদুল ইসলাম এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর বডির সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল

বালাঘাটায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১১

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

১২

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

১৩

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

১৪

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১৭

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৮

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৯

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!