নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২১, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫৪ জন

নাইক্ষ্যংছড়ির উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায়- মাদক ও চোরাইকাঠ বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত

Copy Link

নিজস্বপ্রতিবেদক: মাদক,অবৈধ স-মিল চোরাইকাঠ বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত নিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটি ।

সোমবার(১৪ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন,এমপি প্রতিনিধি আলহাজ্ব খাইরুল বশর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার।

সভায় বক্তারা বলেন, বর্তমানে নাইক্ষ্যংছড়িতে মানুষ শান্তিতে ঘুমোতে পারছে। দলাদলি কমে গেছে। প্রশাসনের প্রতিটা সেক্টর উন্নয়ন মুলক কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা আরো বলেন, উপজেলা চেয়ারম্যান ঘুমধুম কলেজ প্রতিষ্টাসহ শিক্ষা প্রতিষ্টান প্রসারে তৎপর রয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার অন্যান্য উন্নয়নের পাশাপাশি উপবন পর্যটন লেককে নিজ সন্তানের মতো গড়ে তুলে পর্যটন শিল্পকে প্রসার ঘটাচ্ছেন। বিজিবির ১১ ও ৩৪ কতৃপক্ষ সীমান্ত সুরক্ষা ও মাদক উদ্ধারে সফলতা দেখাচ্ছেন ।

বিশেষ করে থানা পুলিশের অফিসার ইনচার্জ আইন শৃঙ্খলারক্ষা ও মাদকের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করায পরপর ৬ বার জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

বক্তারা আরো বলেন, উপজেলার আনাচে-কানাচে ব্যঙ্গের ছাতার মতো গজে উঠেছে অসংখ্যা স-মিল আর ইট ভাটা। বিশেষ করে বাইশী ও ঘুমধুমে এসব হচ্ছে বেশী। যাতে করে রাস্তা-ঘাট নষ্ট হচ্ছে। আর সর্বত্র পাহাড় কাটা হচ্ছে আশঙ্কাজনক হারে । বালু দস্যুরাও থেমে নেই। তাই এসব অপতৎপরতার বিরুদ্ধে দ্রুত অভিযান শুরুর সিদ্ধান্ত হয় কমিটির এ সভায়।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন খালেদ,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবসার,বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী ও সোনাইছড়ির চেয়ারম্যান এ্যানিং মার্মা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুল হক, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজল সহ কমিটির সদস্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!