নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২১, ৬:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৬৭ জন

লামায় বেদে সেজে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে গ্রেপ্তার ২

Copy Link

নিজস্ব প্রতিবেদন :বান্দরবানের লামায় সরই থেকে প্রায় কোটি টাকার ইয়াবা’সহ ছদ্মবেশী দুই বেদেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। শুক্রবার (১১ জুন২১ইং) বিকাল সোয়া ৩’টার দিকে সরই বাজারে এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে এই বিষয়ে (শনিবার ১২ জুন) লামা থানায় র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এই খবর নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- ঢাকার সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে মো. মাসুক মিয়া (৫৮) এবং কুমিল্লার বুড়িচং থানার পশ্চিম মোকামের মো. আব্দুল আউয়ালের ছেলে মো. আবুল হোসেন (৩৫)।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকাল তিনটা থেকে লামার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া বাজারের চৌমুহনীতে তল্লাশি চৌকি বসায় র‌্যাবের একটি দল। সে সময় ছদ্মবেশী বেদে মাসুক মিয়া ও আবুল হোসেন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তারা নিজেদের সঙ্গে থাকা কালো রংয়ের প্লাষ্টিকের একটি বালতির ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬ হাজার ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। যার আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বেদে সেজে সাপের খেলা দেখানোর আড়ালে কক্সবাজারের টেকনাফ থেকে এসব ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করে আসছে তারা। র‌্যাব-৭ এর পক্ষে এসআই (নিরস্ত্র) মো. জায়েদ ‍ভুইয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে লামা থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

এদিকে গ্রেপ্তার মাসুক মিয়ার বিরুদ্ধে ঢাকা সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রয়েছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!