নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২১, ৫:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭৪৭ জন

থানচি উপজেলার দুর্গম দুই ইউনিয়ন ডিজিটাল সেবা থেকে বঞ্চিত

Copy Link

নিজস্ব প্রতিবেদন :বান্দরবানের থানচি উপজেলায় পার্বত্য মন্ত্রীর প্রচেষ্টায়  প্রধানমন্ত্রীর উন্নয়নের ধাপে-ধাপে পদক্ষেপ গ্রহনে উন্নত সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ইত্যাদি উপজেলা সদর ও বলিপাড়া ইউনিয়নে দিন দিন উন্নয়ন ছোঁয়ায় বদলে গেলেও বদলে যাননি পর্যটন অঞ্চল খ্যাত রেমাক্রী ও তিন্দু। এখনো এই দু,টি ইউনিয়নের বাসিন্দারা নেটওর্য়াকসহ ইন্টারনেট সংযোগ না থাকায় ডিজিটাল অনলাইনে বিভিন্ন সেবামূলক কার্যক্রমগুলো থেকে বঞ্চিত।

বর্তমান সরকারের গ্রামকে শহরে পরিনত করতে বান্দরবানে থানচি উপজেলা অভ্যন্তরীণ ও জেলা সদর হতে যোগাযোগ উন্নয়ন ছোঁয়ায় বদলে যাচ্ছে থানচি, যার এক সময়ে দুর্গম জনপদ নামে পরিচিত। উপজেলা দুর্গম দুই ইউনিয়নের ইন্টারনেট সংযোগ না থাকায় সেখানকার স্থানীয়রা জন্মনিবন্ধন, ভিজিডি, বয়স্ক ভাতাসহ বিকাশ কিংবা নগদ সেবা ও স্কুল শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করার সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়েছে। তাছাড়া ইন্টারনেট সংযোগ না থাকায় পর্যটক ভ্রমনকারীরাও এই সেবায় চরম ভোগান্তি পড়তে হচ্ছে।

রেমাক্রী ইউপি মেম্বার হ্লাথোয়াইপ্রু মারমা বলেন, দুর্যোগ মুর্হুতে উপজেলা সদরে সাথে যোগাযোগ স্থাপন করতে ইঞ্চিন চালিত নৌকা মাধ্যমে আসতে একদিন লেগে যায়। যে কোন দুর্যোগ ও দুর্ঘটনায় হলে সাথে সাথে যোগাযোগ করার সম্ভব হচ্ছে না। মহিলা মেম্বার মেপ্রু মারমা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হতে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি কারো কারো ৯শত টাকা, ৪শত টাকা ও বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা টাকার বিকাশ বা নগদ মাধ্যমে উত্তোলন করতে আসা-যাওয়ার ভাড়া দিতে প্রায় ১হাজার বেশী টাকা খরচ হয়।

এদিকে উপজেলা সদর ও বলিপাড়া ইউনিয়নে রবি নেটওর্য়াক, টেলিটক নেটওর্য়াকসহ ইন্টারনেট থাকলেও ১নং রেমাক্রী এবং ২নং তিন্দু ইউনিয়নে নেই কোন মোবাইল নেটওর্য়াক। দু, ইউনিয়নে স্থানীয় জন-সাধারণ বিশেষ করে জন্মনিবন্ধন, ভিজিডি, বয়স্ক ভাতা, ট্রেড লাইসেন্স, স্কুল শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, উপবৃত্তি, বিকাশ কিংবা নগদ খোলা ইত্যাদি সেবা পাচ্ছে না। যে কোন দুর্ঘটনায় বা দুর্যোগ মুহুর্তে উপজেলা সদর সাথে যোগাযোগ স্থাপন করতে পায়ে হেটে বা ইঞ্চিন চালিত নৌকা করে আসতে একদিন লেগে যায়। থানচির দুর্গম দু, ইউনিয়নের নেটওর্য়াকসহ ইন্টারনেট সংযোগ সেবা প্রদানে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মহোদয়ের সু-দৃষ্টির কামনা করছেন ইউনিয়নবাসী।

সম্প্রতিক উপজেলা সদরে একটি চায়ের দোকানে এ বিষয়ে তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রু অং মারমা সাথে কথা হলে তিনি বলেন, দুর্গম তিন্দু ইউনিয়নবাসীদের ডিজিটালের সকল ধরনে সেবামূলক কার্যক্রম চাহিদায় সহযোগীতার জন্য আমি বেশি ভাগই সময় থানচি সদরে অবস্থান করি। থানচি আলীকদম সড়ক হয়ে যে বিদ্যুৎ সংযোগ লাইন দেওয়ার কাজ চলছে তা বাস্তবায়ন হলে আশা করি নেটওয়ার্ক সংযোগ পাওয়া যেতে পারে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টির কামনা করছি।

এই বিষয়ে ১নং রেমাক্রী ইউনিয়ন চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রনি) বলেন, দুর্গম তিন্দু ও রেমাক্রী দুই ইউনিয়নে নেটওর্য়াকসহ ইন্টারনেট সংযোগ না থাকায় ইউনিয়ন পরিষদের অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবা কার্যক্রমগুলো বাস্তবায়নে কষ্টকর হয়ে পড়ছে। যদি দুইটি ইউনিয়নে নেটওর্য়াকে আওতায় আনা যায়, তবে সরকারের ডিজিটাল ছোঁয়া পাবে এলাকার জনগণ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর বডির সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল

বালাঘাটায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১১

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

১২

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

১৩

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

১৪

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১৭

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৮

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৯

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!