নিজস্ব প্রতিবেদক
৩০ মে ২০২১, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০১ জন

নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত-৭ জন ৩ জনের অবস্থা আশংকা জনক

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম দোছড়িতে সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ ৭ জন গুরুতর আহত হয়েছে।

তারা হলেন দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি গ্রামের মাহাব্বুল আলমের স্ত্রী জাহেদা বেগম (৪০), ছেলে সিএনজি চালক আলা উদ্দীন (২১), মহিউদ্দিন (১১),বাদশা মিয়ার স্ত্রী খুরশিদা বেগম (৩৫)। একই ইউনিয়নের পাইন ছড়ি গ্রামের নুর হোসেনের স্ত্রী রাবিয়া বেগম ও তার ৮ বছরের শিশু কন্যা মরিয়ম বেগম। এছাড়াও ইউনিয়নের কুলাচি এলাকার থোয়াই চিং মার্মা (৬০) পিতা মৃত মংসিং হ্লা মার্মা।
প্রত্যক্ষদর্শীরা আহতদের প্রথমে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার দেয়। আশংকা জনক অবস্থায় জাহেদা, মহিউদ্দিন, খুরশিদা ও আলাউদ্দিনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অপর তিন জন নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে রামুর গর্জনিয়া বাজার হইতে নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দোছড়ি ইউনিয়নের নিজ বাড়ীতে যাওয়ার পথে লেমুছড়ি বড় উড়নি দিয়ে নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,জাহেদা বগমের ছেলে চালক আলাউদ্দিন মা, ভাই,ফুফুসহ তার আত্মীয়স্বজনদের নিয়ে গর্জনিয়া বাজার থেকে বিকালে বাড়ী ফেরার পথে লেমুছড়ি বড় উড়নি নামক স্থান দিয়ে নামার সময় খাদে পড়ে এ দুর্ঘটনার কবলে পড়ে।

এর পর পরই উদ্ধার করে হতাহতদের হাসপাতালে প্রেরণ করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!