1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
লামায় প্রেমের স্বীকৃতি না পেয়ে যুবতির বিষপান - paharkantho
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী বান্দরবান জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক জিকু সদস্য সচিব শহিদ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী কাপ্তাই হ্রদের পানি কমায় জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, নাম ঘোষণা আগামী মাসে ঘুষের চাকায় ঘুরছে বান্দরবান সদর রেঞ্জের কার্যক্রম, নেপথ্যে রেঞ্জার সাইফুল বান্দরবানের নতুন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর সীমিত পরিসরে জ্বালানি তেল সরবরাহ করছে পাহাড়ীকা ফিলিং স্টেশন বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

লামায় প্রেমের স্বীকৃতি না পেয়ে যুবতির বিষপান

ইসমাইলুল করিমঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদন :বান্দরবানের লামা রূপসীপাড়া ইউনিয়নে আয়েশা আক্তার (১৮) নামে এক যুবতি বিষপান করেছে। মুমূর্ষু অবস্থায় তার পরিবার তাকে লামা হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার(২১ মে)সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে এই বিষপানের ঘটনা ঘটে। আয়েশা আক্তার রূপসীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড টিয়ারঝিরি মুখ এলাকার তরিকুল ইসলামের মেয়ে।

সকাল ১০টা ৩০ মিনিটে রোগীর বাবা-মা ও স্বজনরা তাকে লামা হাসপাতালে ভর্তি করে। লামা হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তার সহকারী মেডিকেল অফিসার বিবি ফাতেমা বলেন, বিষপান করা যুবতি আয়েশাকে ওয়াস করে আন্তঃবিভাগে ভর্তি দেয়া হয়েছে। সে আমাদের নিবিড় তত্ত্বাবধানে থাকবে। তবে বিষ খাওয়া রোগী ৭২ ঘন্টার আগে শংকা মুক্ত নয়।

মেয়ের বাবা তরিকুল ইসলাম বলেন, টিয়ারঝিরি মুখ এলাকার জনৈক সেলিম পিসির ছেলে মিজানুর রহমান (২০) এর সাথে আমার মেয়ের প্রেমের সম্পর্কের বিষয়টি আমরা কিছুদিন আগে জানতে পারি। তাদের মধ্যে ৫ বছর যাবৎ প্রেমের সম্পর্ক আছে। গত কয়েক মাসের মধ্যে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে আমার মেয়ের জন্য ৫টি বিয়ের প্রস্তাব আসে। তখন ছেলেটি আমার মেয়ে অন্যত্র বিয়ে দিলে বিষ খাবে বলে হুমকি দেয় এবং তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় হুমকি ধমকি দিয়ে বিয়ে গুলো ভাঙ্গা দেয়। 

তিনি আরো বলেন, গত মঙ্গলবার (১৮ মে২১ইং) মিজানুর রহমান আমার মেয়ে জানায় সে তাকে বিয়ে করবে না। এতদিন তার সাথে মজা করেছে। সে অন্যত্র বিয়ে করবে। এমন কথা শুনে আমার মেয়ে ভেঙ্গে পড়ে। মানসিক অশান্তি থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় সে আমাদের সবাই অজান্তে বিষপান করে। জানতে পেরে আমরা তাকে দ্রুত লামা হাসপাতালে নিয়ে আসি। 

মেয়ের মামা মো. সাহেদুল বলেন, সেলিম পিসির ছেলে মিজানুর রহমান আমার ভাগ্নির নামে ফেইসবুকে নানা আজেবাজে কথা লিখে। সেই অপমানে ও প্রেমের স্বীকৃতি না পেয়ে সে বিষপান করেছে। মেয়ের অবস্থা আশংকাজনক। তাকে কক্সবাজার হাসপাতালে রেফার করে ডাক্তার। আমাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় রিস্কবন্ড দিয়ে রোগী লামা হাসপাতালে রেখেছি।

বিষপানের ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবুল হোসেন বলেন, বিষয়টি সমাধানে দুই পক্ষ নিয়ে বসার কথা ছিল। তার আগেই মেয়েটি বিষপান করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a