Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে থানচি অগ্নিকান্ড ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ মানবাধিকার কমিশন

ইসমাইলু করিমঃ
আপডেট : May 15, 2021
Link Copied!

নিজস্ব প্রতিবেদন :বান্দরবানে থানচিতে দুর্গম বোডিং পাড়া এক ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ১৫টি পরিবারের পাশে থেকে উপজেলা শাখা বাংলাদেশ মানবাধিকার কমিশনের আয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ মে২১ইং) সকাল ১০টা ঘটিকার সময়ে থানচি উপজেলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে নিজস্ব অর্থায়নে দুর্গম বোডিং পাড়া ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী ত্রাণ তুলে দেয়া হয়।

এ সময় থানচি উপজেলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি মংবোওয়াংচিং (অনুপম) মারমা, সাধারণ সম্পাদক কবি উমংসিং মারমা,কোষাধ্যক্ষ রেমবো ত্রিপুরা,প্রচার ও প্রকাশনা সম্পাদক চিংথোয়াই অং মারমা, সহ-সাংগঠনিক সম্পাদক রেংহাই ম্রোঃসহ বোডিং পাড়া কারবারী রাইলিং ম্রোঃ ও অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী প্রদানে সময়ে বক্তারা বলেন, মানবতা হলো সকল ধর্মের শ্রেষ্ট ধর্ম। থানচি উপজেলায় সদরসহ দুর্গম বিভিন্ন এলাকার বাল্যবিবাহ প্রতিরোধসহ মানবাধিকার লঙ্ঘনে বিভিন্ন ঘটনার প্রতিরোধের পাশাপাশি আমরা গরীব, হত দরিদ্র, অসহায় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে নিজস্ব অর্থায়নে সাধ্যনুসারে সহযোগীতার দিয়ে মানবতা কল্যাণে কাজ করছি।