1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
নাইক্ষ্যংছড়ির মেধাবী ছাত্র অসুস্থ শাহজাহানের পাশে দাড়াল উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহ - paharkantho
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী বান্দরবান জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক জিকু সদস্য সচিব শহিদ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী কাপ্তাই হ্রদের পানি কমায় জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, নাম ঘোষণা আগামী মাসে ঘুষের চাকায় ঘুরছে বান্দরবান সদর রেঞ্জের কার্যক্রম, নেপথ্যে রেঞ্জার সাইফুল বান্দরবানের নতুন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর সীমিত পরিসরে জ্বালানি তেল সরবরাহ করছে পাহাড়ীকা ফিলিং স্টেশন বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

নাইক্ষ্যংছড়ির মেধাবী ছাত্র অসুস্থ শাহজাহানের পাশে দাড়াল উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহ

ইসমাইলু করিমঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেধাবী ছাত্র শাহজাহানের উন্নত চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা অাওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ।

সোমবার (১০মে) বিকালে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহর পক্ষে শাহজাহানের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি বদুর উল্লাহ বিন্দু,সাধারণ সম্পাদক রেজাউল করিম। এ সময় ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ সোহেল রানা,সাধারণ সম্পাদক ওসমান গণি,সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাকঁন বড়ুয়া,ছাত্রলীগ নেতা শেখ সাহাব উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য-ঘুমধুম ৬নং ওয়ার্ড অালী হোছনের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান বেশ কিছুদিন ধরে ব্রেইন ইনফেকশনে স্ট্রোক করে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শাহজাহানের পরিবারের পক্ষে ছেলের ব্যয়বহুল চিকিৎসা খরচ চালানো দুঃসাধ্য হয়ে পড়ার বিষয়টি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহর নজরে আসার সাথে সাথে শাহজাহানের চিকিৎসা বাবদ নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন তিনি।

এ ছাড়াও প্রয়োজনে অারো সহযোগিতার অাশ্বাস দিয়ে তিনি বলেন, সকলের উচিত সাধ্যমত মেধাবী ছাত্র শাহজাহানের পাশে দাড়ানো। প্রত্যেকের সহযোগিতা ও মহান আল্লাহ রহমতে বাঁচতে পরে একটি তাজা প্রাণ। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ জানিয়েছেন, শাহজাহান ভাইরাস ও ব্যক্টেরিয়া দ্বারা ব্রেন ইনফেকশন অাক্রান্ত হওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। তবে তিনি উন্নত চিকিৎসা পেলে তার জ্ঞান ফিরে আসবে ও সবকিছু আগের মত স্বাভাবিক হয়ে যাবে। এ অর্থ সহায়তা পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শাহজাহানের পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a