নিজস্ব প্রতিবেদক
৮ মে ২০২১, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৩৬ জন

লামায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো ফাইতং ছাত্রলীগ নেতাকর্মী

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃধানের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকদের মুখে। কিন্তু করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে।

এ অবস্থায় (শনিবার ৮মে) সকাল থেকে বিকাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশক্রমে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দেশের সর্বত্র ছাত্রলীগের নেতা-কর্মীদের কৃষকের ধান কাটা ও সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের অনুপ্রেরণায়, লামা উপজেলা ফাইতং ইউনিয়ন ৫নং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী গুলো সবসময় মানবসেবায় নিয়োজিত রয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি উপ ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুর এবং বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ সাংগঠনিক সম্পাদক মো. শাহীন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন জয় নির্দেশনায় আজ ছাত্রলীগ নেতৃত্বে ১৫/২০জন নেতাকর্মী কৃষকের জমির পাকা ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন।

এবং ফাইতং ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে দিয়েছে এই মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় কৃষকদের পাশে ফাইতং ছাত্রলীগ পরিবার ।

লামা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি, সাদ্দাম হোসাইন জয় বলেন, ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য ছাত্রদের অধিকার আদায় হলেও দেশের বর্তমান ক্রান্তিলগ্নে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিট কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে। তবে কলেজ বন্ধ থাকায় আমাদের প্রায় সকল নেতাকর্মী দেশের বিভিন্ন ইউনিয়নে স্ব স্ব অবস্থানে থেকে কেন্দ্রের নির্দেশনায় কাজ করার চেষ্টা করে যাচ্ছে।

ধান কাটা অংশ নেন ফাইতং ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাঈম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইলুল করিম, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ,সহ -সভাপতি মো. মিজবাহ উদ্দীন,সাংগঠনিক সম্পাদক মিরাজুর রহমান,প্রচার প্রকাশনা সম্পাদক পিয়াল হাসান রিটু, মো. আনাছ, জুনাইদুল ইসলাম নিরব,মোহাম্মদ সাজু, আবু নাঈম বাবু,তৌহিদুল ইসলাম সহ প্রমুখ ।

উপকারভোগী ওই কৃষক জানান, শ্রমিক সংকটের কারণে তারা ধান কাটতে পারছিলেন না। ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এসে তাদের জমির ধান কেটে ঘরে এনে দিয়েছেন। এজন্য তিনি ছাত্রলীগকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

২

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

৩

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

৪

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

৬

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

৭

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

৮

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

৯

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

১১

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১২

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

১৩

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

১৪

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

১৫

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

১৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

১৮

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

১৯

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

২০
error: Content is protected !!