নিজস্ব প্রতিবেদকঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বান্দরবান পৌর শাখার উদ্যোগে বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া’র আশুরোগ মুক্তি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম শফীউল বারী বাবুর আত্নার মাগফেরাত কামনায় “খতমে কুরআন দোয়া ও ইফতার মাহফিল”অনুষ্ঠিত।
মঙ্গলবার (৪মে) বান্দরবান বাজার, চৌধুরীর মার্কেটে দলীয় কার্যালয়ে উক্ত “খতমে কুরআন দোয়া ও ইফতার মাহফিল”অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল’র সিনিয়র সহ সভাপতি দৌলতুল কবির খান সিদ্দীকি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল’র সাধারন সম্পাদক হাবিবুর রহমান ভূইঁয়া,যুগ্ন সম্পাদক ওমর ফারুক রাশেদ,সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু।
নব নির্বাচিত বান্দরবান পৌর স্বেচ্ছাসেবক দল’র আহ্বায়ক মো:আশরাফুর রহমান’র সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দল’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন রাজু,যুগ্ন আহ্বায়ক মো:মহিউদ্দিন,যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান,যুগ্ন আহ্বায়ক সানজিদ মামুন,যুগ্ন আহ্বায়ক মোরশেদুল আলম,যুগ্ন আহবায়ক মো:শহীদ সদস্য সচিব মাকসুদুল ইসলাম সহ বান্দরবান পৌর স্বেচ্ছাসেবক দল’র বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ
No tags found for this post.
মন্তব্য করুন