নিজস্ব প্রতিবেদক
৩ মে ২০২১, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৫৪ জন

বান্দরবানে রাবার ড্যাম প্রকল্প নির্মাণ নিয়ে শ্রমিক-স্থানীয় জনতার সংঘর্ষে আহত ৯

Copy Link

নিজস্ব প্রতিবেদনঃবান্দরবানে রাবার ড্যাম প্রকল্প নির্মাণ নিয়ে শ্রমিক-স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রমিক’সহ ৯ জন আহত হয়েছে। আহতরা হলেন, প্রকল্পের সাইট ম্যানেজার দেলোয়ার হোসেন, স্কেভেটর চালক নূর হোসেন, মাহমুদুল হোসেন, সুমন, সুলতান, স্থানীয় কৃষক মো: ইউসুফ, শাকিল, আবু তাহের, শফি আলম। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সোমবার ৩ মে সকালে বান্দরবান সদর উপজেলা ৪নং সুয়ালক ইউনিয়নে সুলতানপুর এলাকায় এ ঘটনাটি ঘটে ।

পুলিশ ও স্থানীয়রা সুত্রে জানা যায়, বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় কৃষি উন্নয়ন করপোরেশন (বিএনডিসি) অর্থায়নে ১১ কোটি প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে রাবার ড্যাম্প নির্মাণ প্রকল্পের টেন্ডার আহ্বান করা হয়। দু’বছর মেয়াদী উন্নয়ন কাজটি বাস্তবায়নের কার্যাদেশ পায় যৌথভাবে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমকে এন্ড এসই লাইসেন্স।

এদিকে কৃষির উন্নয়নে বাস্তবায়িত প্রকল্পটিতে অনিয়মের অভিযোগ তোলে কাজটি বাস্তবায়নে বাঁধা দেন স্থানীয়রা। বাঁধা দেয়ার পরও কাজটি চলমান রাখায় নির্মাণ শ্রমিকের সাথে স্থানীয়দের বাকবিতণ্ডা এবং মারধরের ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা স্কেভেটর এবং শ্রমিকদের ঘর ভাংচুর করে। এতে শ্রমিক’সহ ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় বাসিন্দার কৃষক আব্দুস সাত্তার বলেন, কাজের গুনগত মান খারাপ হওয়ায় স্থানীয়রা কাজটি বন্ধ রাখতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা স্কেভেটর দিয়ে একজন কৃষককে আঘাত করে। এতে উত্তেজিত জনতা স্কেভেটর ভাংচুর এবং শ্রমিকের ঘর ভাংচুর করে।

প্রকল্পের সাইট ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের অভিযোগের পর নির্মাণ শ্রমিকদের গুনগত মান বজায় রেখে কাজ করার নির্দেশনা দেয়া হয়। সামাজিকভাবে স্থানীয়দের সাথে বৈঠকও হয়েছে কিন্ত সুয়ালক ইউনিয়ের ১ নং ওয়ার্ডের সদস্য আবদুল ছবুর এর নেতৃত্বে সুলতানপুর এর লোকজন হামলা করে, তারপরও কাজে বাঁধা দেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

সদর থানার পুলিশ অফিসার এসআই মিঠুন সিংহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। দু’পক্ষের আহতদের সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বান্দরবান জেলা কৃষি উন্নয়ন করপোরেশন (বিএনডিসি) ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবু নাঈম জানান, কাজে অনিয়মের অভিযোগে স্থানীয়দের সাথে শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে আপাতত কাজটি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

১

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

২

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

৩

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৪

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৫

বান্দরবানের ডিসি প্রত্যাহার

৬

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৭

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

৮

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

৯

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

১০

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

১৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

১৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

১৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

১৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

২০
error: Content is protected !!