Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

লামায় নির্মাণ কাজের শ্রমিক নিয়ে মিনি ট্রাক উল্টে আহত ১৩

ইসমাইলু করিম
আপডেট : April 29, 2021
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া হতে শিলেরতুয়া সড়কের ড্রেনের কাজে যাওয়ার সময় শ্রমিকবাহী একটি মিনি ট্রাক উল্টে পাহাড়ের খাদে পড়ে গেলে ১৩ জন আহত হয়েছে। শ্রমিকবাহী মিনি ট্রাকে ২৫ জন শ্রমিক ও রাস্তার কাজের মালামাল নিয়ে যাচ্ছিল।

বৃহস্পতিবার(২৯ এপ্রিল)রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া রূপসীপাড়া সড়কের হাতিরঝিরি মুখের কুটুবাড়ি এলাকায় পাহাড় উঠার সময় মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। আহত ১৩ জন শ্রমিকের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মোহাম্মদ জানান,১৩ জনকে লামা হাসপাতালে আনা হলে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীদের লামা হাসপাতালে ভর্তি দেয়া হলেও তাদের বাড়ি চকরিয়া উপজেলায় হওয়ায় তারা চকরিয়া চলে গেছে।

লামা হাসপাতালে আহতদের সারিবদ্ধ ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত শ্রমিক মো. রেজাউল হক বলেন, গাড়িতে ২৫ জন নির্মাণ শ্রমিক ছিল। রূপসীপাড়া হতে শিলেরতুয়া সড়কের ড্রেনের কাজে মালামাল সহ যাচ্ছিলাম। হাসপাতালে আসা আহত ১৩ জন ছাড়া বাকীরাও কম-বেশি আহত।

আহত শ্রমিকরা হলো,নবীর হোসেন(১৩),মোঃ মনির (১৭),মোঃ আলমগীর(২৩),মোঃ রেজাউল হক (৫৩),মোঃ জিয়াবুল(২২),মোঃ আরিফুল ইসলাম (২০),মোঃ সাকিব (১৮),মোঃ রাসেল (২৩),সায়েম (১৫), মোঃ সাগর (১৯), শহীদুল ইসলাম সজিব (১৮), মোঃ আরাফাতুল ইসলাম(১৯),মোঃ নেজামুল করিম(১৬)। আহতরা চকরিয়া উপজেলার বাসিন্দা। গুরুতর আহত হলো,নবীর হোসেন, মো.মনির ও মো. আলমগীর।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে লামা হাসপাতালে আসেন লামা পৌরসভার মেয়র মো জহিরুল ইসলাম।