Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়ি এক উপজাতীয় কিশোরীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দৈয়ার বাপের মার্মা পাড়ায় এক উপজাতীয় কিশোরীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কিশোরীর নাম নাইএছা মার্মা (১৫)। সে বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্রী। তার পিতার নাম মংলা ওয়াইন মার্মা ও মাতা উখেনু মার্মা। ঘটনাটি ঘটেছে গত ২৭ এপ্রিল বেলা সাড়ে এগারোটায় নিজ বাড়ীতে।

আত্মহত্যা কারী কিশোরীর মাতা উখেনু মার্মা জানান তিনি প্রতিদিনের ন্যায় নিজের ধান ক্ষেত দেখাশোনা ও পরিচর্যার জন্য সকাল ৮ টার দিকে বাড়ী থেকে বের হয়ে যায়। এর আগে মেয়েকে বাড়ীর কাজ কর্মের জন্য বকাবকি করছিল এবং বাড়ীতেই যেন সবসময় থাকে কোনদিকে ঘুরাঘুরি থেকে বিরত থাকে। যার ফলে মেয়ে ও মার সাথে ঝগড়া বিবাদ হয়। তার পিতা রাবার বাগানে চাকুরির সুবাধে ভোরে বাগানে চলে যায়। বাড়ীতে সে একলাই ছিল।কাজ শেষে বাড়ীতে এসে মা দেখতে পায় মেয়ে ঘরের চালের সাথে উড়না বেধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তখন আশ পাশের লোকজনের সহযোগিতায় উড়না কেটে তাকে নামানো হয়। ঐ অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা উপ জাতীয় নেতা নিউলামং মার্মা জানান বিষয়টি পুলিশ কে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়েটি তার মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে তিনি মনে করেন।

আত্বহত্যার বিষয়টি নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক). এনামুল হক ভুঁইয়া বলেন খবর পেয়ে তিনি সংগীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা পেয়েছেন।এ ব্যাপারে নাইক্ষংছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যেহেতু অভিযোগ কারী নেই লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।
কিশোরীর পিতা মংলাওয়াই মার্মা জানান ২৭ এপ্রিল রাতেই মৃত দেহ স্থানীয় সশ্বানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।