বান্দরবান রোয়াংছড়ি সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে নগদ অর্থসহ বিদেশি পিস্তল, গুলির ম্যাগজিন, ২৫৮ রাউন্ড গুলি, ওয়াকিটকি সেট, জলপাই রঙের পোশাকসহ নানা সরঞ্জাম।
বুধবার (২৮ এপ্রিল) ভোর ৫টার দিকে নোয়াপতং ইউনিয়ের দুর্গম পাহাড়ি এলাকার একটি জুম ঘরে অভিযান চালায়ি সেনাবাহিনী এই সকল সরঞ্জাম উদ্ধার করে,তবে এসময় সন্ত্রাসীরা গহীন পাহাড়ে পালিয়ে গেলে কাউতে আটক করা যায়নি।
বান্দরবান সেনাজোনের সুত্রে জানা যায়,নোয়াপতং পাহাড়ি এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী’রা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা রাত ১টার দিকে অভিযানে নামে। পরে ভোর পাঁচটার দিকে সন্ত্রাসীরা টের পেলে সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরে ওই জুম ঘরের আস্তানা থেকে সেনাবাহিনীর সদস্যরা একটি ৯ এম এম বিদেশি পিস্তল, এ কে ৪৭ ও পিস্তলের ২টি ম্যাগজিন, ২৫৮ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, ওয়াকিটকি সেট, মোবাইল ফোন, নগদ টাকা, জলপাই রঙের পোশাক, ধারালো অস্ত্রসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-গুলি সরঞ্জাম বান্দরবান সদর সেনা জোন নিয়ে আসা হয় ।


