বান্দরবান করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের সার্র্বক্ষণিক অক্সিজেন প্রদানের লক্ষ্যে সদর হাসপাতালে চালু করা হয়েছে অক্সিজেন প্ল্যান্ট

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে সদর হাসপাতাল চত্বরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রায় ৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বান্দরবান সদর হাসপাতালে সেন্টাল অক্সিজেন প্লান্ট এর উদ্বোধন এর মাধ্যমে এক নতুন দিগন্তের উন্মোচিত হলো,যখন দেশে জুড়ে অক্সিজেন সংকট চলছে ঠিক সেই মুহূর্তে বান্দরবান সদর হাসপাতালের এই অক্সিজেন প্ল্যান্ট। করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের চিকিৎসা সেবায় সহায়ক হবে। সরকার পার্বত্য চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে। এ লক্ষ্যে উপজেলার হাসপাতাল গুলোর উন্নয়নের পাশাপাশি গ্রামীণ চিকিৎসা ব্যবস্থায়ও আধুনিকায়ন করা হচ্ছে।
সিভিল সার্জন ডা. অংশৈপ্রু মারমা জানান, ৬ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন এই প্ল্যান্ট থেকে সদর হাসপাতালের ১১২টি বেডে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে করোনা রোগীর পাশাপাশি অন্যান্য রোগী আর অক্সিজেন সংকটে ভুগবে না।
সেন্টাল অক্সিজেন প্লান্ট এর উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার,পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর,সিভিল সার্জন ডা.অংসুই প্রু মারমা,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.নয়ন কান্তি দাশ,স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সরকার মোহাম্মদ দেলোয়ার হোসেন,সহকারী প্রকৌশলী মো.মোরশেদুল আলম,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম চৌধুরীসহ সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিভিন্ন সরকারি বেসকারি প্রতিষ্টানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
No tags found for this post.
মন্তব্য করুন