Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান লামায় বঙ্গবন্ধুর জন্মদিন পালনে নানান আয়োজন

ইসমাইলু করিম
আপডেট : March 17, 2021
Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ লামা উপজেলায় মহান স্বাধীনতার স্থপতি “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের” জন্মশতবর্ষে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।

এই উপলক্ষে (বুধবার ১৭ মার্চ) সকাল ৭টায় উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে পুলিশ, বিভিন্ন সরকারি অফিস, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।লামা উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।

 উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম ও কাউন্সিলরগণ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন লামা থানা।ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহিলা নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।