babul khan
১১ মার্চ ২০২১, ৫:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫০০ জন

খাগড়াছড়ির নিখোঁজ কলেজ পড়ুয়া অমিতা নাইক্ষ্যংছড়ি থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ নিখোঁজ হয়ে যাওয়া ফটিকছড়ি কলেজের পড়ুয়া অমিতা চাকমাকে উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি পুলিশ।

গত ১০মার্চ বুধবার বিকেল ৫টায় অমিতা চাকমা (২১) নামের এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার তিনদিন পর উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ।

জানাযায়, উদ্ধারকৃত অমিতা চাকমা খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বামাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুতুবছড়ি গ্রামের থলিপাড়ার নিক্সন চাকমার সহধর্মিণী। তিনি ফটিকছড়ি কলেজের শিক্ষার্থী।

উপপরিদর্শক (এসআই) অরুণ কুমার চাকমা জানান, অমিতা চাকমা ফটিকছড়ি কলেজে পড়ুয়া শিক্ষার্থী। তবে তিনি বিবাহিত। তার স্বামীর সাথে কথা-কাটাকাটির পর অভিমান করে একপর্যায়ে তার এক বন্ধুর সহযোগিতায় নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুজিঁর পর ব্যার্থ হয়ে স্বামী নিক্সন চাকমা চট্টগ্রামের ফটিকছড়ি থানায়- ২৮৫-৭/০৩/২০২১ইং একটি জিডি দায়ের করেন। পরে মোবাইল ট্রেকিং এর ভিত্তিতে এলাকা চিহ্নিত করে নাইক্ষ্যংছড়ি থানায় আশ্রয় নেয় অমিতা চাকমার স্বামী ও বাবা। দায়েরকৃত জিডি,র প্রেক্ষিতে এবং মোবাইল নাম্বারের ট্রেকিং এর ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো,আলমগীর হোসেন এর নির্দেশনায় একটি টিম নিয়ে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বৈদ্যছড়া এলাকার জামিরতলী গ্রাম থেকে অভিযান চালিয়ে সুস্থ অবস্থায় নিখোঁজ অমিতা চাকমাকে উদ্ধার করা হয়।

আর এদিকে অমিতা চাকমার বাবা এবং স্বামী নিক্সন চাকমা সাংবাদিকদেরকে প্রতিক্রয়া জানাতে রাজি নন। তবে তারা এইটুকু জানান অমিতা চাকমা সুস্থ আছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে উদ্ধারকৃত বিষয়টি সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ মো,আলমগীর হোসেন বলেন, খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বামাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুতুবছড়ি গ্রামের থলিপাড়ার নিক্সন চাকমার সহধর্মিণী অমিতা চাকমা (২১)। সে চট্টগ্রামের ফটিকছড়ি কলেজের শিক্ষার্থী। স্বামীর সাথে রাগারাগি এবং অভিমান করে বন্ধুর সহযোগিতায় নিখোঁজ হয়ে যায়। এরপর চট্টগ্রামের ফটিকছড়ি থানায় স্বামীর দায়েরকৃত জিডি নং ২৮৫-৭/০৩/২০২১ইং প্রেক্ষিতে এবং মোবাইলের ট্রেকিং এর ভিত্তিতে এলাকা চিহ্নিত করে নাইক্ষ্যংছড়ি থানার

উপপরিদর্শক (এসআই)অরুণ কুমার চাকমার নেতৃত্বে একটি টিম উপজেলার ঘুমধুম ইউনিয়নের বৈদ্যছড়া এলাকার জামিরতলী গ্রামে অভিযান চালিয়ে সুস্থ অবস্থায় নিখোঁজ অমিতা চাকমাকে উদ্ধার করেন পুলিশ টিম ।

ওই উদ্ধারকৃত অমিতা চাকমাকে সুস্থ অবস্থায় স্বামী নিক্সন চাকমাসহ তার বাবার হতে তুলে দেন নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ।এ বিষয়ে নতুন করে সংশ্লিষ্ট কোন মামলা হয়নি বলেন জানান তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ

থানচিতে চাইল্ড জার্নালিস্ট গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানে চাঁদাবাজি অভিযোগে ছাত্রলীগ নেতা হাসান–কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজের খোঁজে………

টিকে থাকার নামই বিশ্বাস

দেশব্যাপী মাজারে হামলার ঘটনার পরিতবাদে রাঙামাটিতে মানবন্ধন

নাইক্ষ্যংছড়িতে চোরাচালান দমনে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ নবাগত ইউএনও’র

কে এস মং-এর উদ্যোগে চট্টগ্রামে চিকিৎসা পেয়ে চোখ ভালো হলো ৭ রোগীর

এহসান মাহমুদ –এর ”আদিবাসী প্রেমিকার মুখ” কব্যগ্রন্তের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেপুটি স্পিকারের বক্তব্যের প্রতিবাদে পিসিসিপির ক্ষোভ ও নিন্দা

১০

প্রয়াত শন সূচী চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১১

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃত্বে আলোচনার কেন্দ্রে সজল-জ্যাকি

১২

বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি কে এস মং-এর গভীর সমবেদনা

১৩

হাটহাজারীতে দৈনিক সাঙ্গুর সাংবাদিক জাহাঙ্গীরের ওপর হামলা

১৪

বান্দরবানে ভোররাতে আগুনে পুড়ে ছাই দোকান ও বসতঘর

১৫

আরণ্যক এর আত্মকথা

১৬

লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের কাউন্টডাউন

১৭

অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডাটাবেস উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী

১৮

রাঙ্গামাটিতে চাকমা কিশোরী ধর্ষণের ঘটনায় ঢাকায় পিসিপির বিক্ষোভ

১৯

জীবনের জটিল আবর্ত

২০
error: Content is protected !!