নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ ২০২১, ৩:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫৮ জন

নাইক্ষ্যংছড়িতে ব্র্যাকের উদ্যোগে লার্নিং শেয়ারিং মিটিং ও কর্মশালা অনুষ্টিত

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে লার্নিং শেয়ারিং মিটিং ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নাইক্ষ্যংছড়িতে ।

(৯ মার্চ) মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলায়তনে ব্র্যাক নাইক্ষ্যংছড়ি উপজেলা অফিসের আয়োজনে ও দাতা সংস্থা কানাডার অর্থায়নে জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিলস প্রোগ্রাম ইন হিল ট্রাক্টস প্রকল্পের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।

এসময় অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রি রত্ন চাকমা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার আক্তার উদ্দীন, মাধ্যমিক শিক্ষা একাডেমিক কর্মকর্তা মো,সোহেল রানা, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এনিং মার্মা, একতা মহিলা সমিতি উন্নয়ন কর্মী মো,হোছাইন,মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক নাসরিন আক্তার, প্রধান শিক্ষক নুরুল বাশর,বাইশারী বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মো,হাছান আলী, তুলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত মো,ইদ্রিস, সদর ইউপি সদস্যা রাশেদা আক্তার, প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, নির্বাহী সদস্য মো,মুফিজুর রহমান প্রমূখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কর্মশালায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, প্রথমে পরিবার থেকে নারী-পুরুষের বৈষম্য দুর করতে হবে। তা না হলে এই বৈষম্য দুরীকরনে সামনের দিকে এগুনোর সম্ভব নয়। তাছাড়া এলাকায় বাল্য বিবাহ, যৌন হয়রানী রোধে সবাইকে সচেতনা সৃষ্টি করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বলেন, শিক্ষকরা সমাজ গড়ার কারিগর। ছেলে-মেয়েদের মানবিক মূল্যবোধ শিখাতে হবে এবং সচেতনা সৃষ্টি করতে হবে।যাতে ছেলে-মেয়েরা সঠিক পথে এগিয়ে যায়।সন্তানদের প্রতি নজর রাখতে হবে তারা কোথায় যাচ্ছে কি করছে।

তিনি আরো বলেন, মা-বাবাদের তাদের সন্তানদের জন্য সময় দিতে হবে। সন্তানদের পারিবারিক বন্ধন সৃষ্টি করতে হবে। যাতে সন্তানরা বিপদে চলে না যায়।

তিনি বলেন,দিন দিন প্রযুক্তি উন্নতি হচ্ছে। এই প্রযুক্তি অনেক সুবিধা দেয় আর অনেক কিছু নিয়ে যায়। সমাজ থেকে বাল্য বিবাহ রোধ করতে হবে। পরিবার ও সমাজ থেকে এই বাল্য বিবাহ রোধের দায়িত্ব পালন করতে হবে।

উল্লেখ্য,তিন বছর মেয়াদী জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিলস প্রোগ্রাম ইন হিল ট্রাক্টস প্রকল্পের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে জেন্ডার বৈষম্য, যৌন হয়রানি রোধ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার ও বাল্য বিবাহ রোধ বিষয় প্রশিক্ষন দেয়া হবে। বান্দরবান জেলার ৬টি উপজেলায় এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!