নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ ২০২১, ৪:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬২ জন

লামায় নারী দিবস পালিত হয়েছে

Copy Link

নিজস্ব প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বান্দরবানের লামায় ৮ মার্চ২১ইং বেলা সাড়ে ১১টায় উপজেলা সহকারী ভূমি অফিসার জেরিন আক্তার এর সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহিদ উদ্দিন।

“মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান বিষয়ে” শীর্ষক আলোচনা অন্যান্যদের মধ্যে বক্তত্য দেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্কিরানী দাশ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবসকে মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবেই দিবসটি পালিত হয় বলে বক্তারা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবি নারীরা অংশ নেন।

প্রসঙ্গত, উপজেলায় জাতীয়-আন্তর্জাতিক বিভিন্ন দিবসগুলোতে সরকারি দপ্তরের দু’চারজন কর্মকর্তা ব্যতিত বাকী অফিসারগন উপস্থিত থাকেননা। বিশেষ করে নারীদের কোন অনুষ্ঠানে উপজেলা ‘তথ্য আপা’ তিনি থাকাটা প্রাসঙ্গিক। তাকেও কোন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়না। এ প্রসঙ্গে লামা উপজেলা নির্বাহী অফিসার রেজা রশীদ এর সাথে আলাপকালে, তিনিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, এ ব্যাপারে তিনি উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে পত্র প্রেরণ করবেন।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে নারী দিকসের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা পরিষদের সিএ কামরুল ইসলাম পলাশ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!