নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ ২০২১, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬৮ জন

এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে নাইক্ষ্যংছড়ি থানা’র আনন্দ উদযাপন

Copy Link

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

রবিবার (০৭ মার্চ) বিকালে থানা চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা অাওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যন অধ্যাপক মো: শফিউল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল (পিপিএম সেবা)।নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ অালমগীর হোসেন, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অাবু জাফর মো: সেলিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন,বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তিকামী জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সেই ভাষণ ছিল এক মহামন্ত্র।
একটি ভাষণ কীভাবে গোটা জাতিকে জাগিয়ে তোলে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তার অনন্য উদাহরণ।

বক্তারা আরো বলেন,স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করাই ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন।

মহান এ নেতার সে স্বপ্ন পূরণে আমাদের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ ঘোষণা করেছেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে এসব কর্মসূচি বাস্তবায়নে দলমত-নির্বিশেষে সকলকে নিজ-নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার অাবু জাফর ছালেহ। নাইক্ষ্যংছড়ি উপজেলা অাওয়ামী লীগের সহসভাপতি অাবু তাহের, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো: ইমরান, বান্দর বান জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যন মংহ্লা মার্মা,মাননীয় মন্ত্রী প্রতিনিধি খারুল বাশার, মুক্তিযোদ্ধা কমন্ডার রাজা মিয়া, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যন নুরুল অাবছার ইমন। ঘুমধুম ইউপি চেয়ারম্যন জাহাঙ্গীর অাজিজ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অাব্দুস সক্তার, ঘুমধুম তদন্ত কেন্দ্রে অাইসি দেলোয়ার হোসেন, নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম, এসঅাই অরুন, এস আই মুহাম্মদ গোলাম মোস্তাফা, এস অাই মুফিজুর রহমান, এসঅাই ফিরোজ আলম,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক( ভা:) জাহাঙ্গীর অালম কাজল , দপ্তর ও প্রচার সম্পাদক জয়নাল অাবদ্দীন টুক্কু, সদস্য মো: ইউনুছ প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এস অাই মো: অামিন।
এর আগে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও ইউনেস্কো কর্তৃক স্বীকৃতির ভিডিও দেখানো হয়।

এছাড়া ৭ই মার্চ উপলক্ষে কেক কেটে আনন্দ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এরপর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!