নিজস্ব প্রতিবেদক:রামুতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহত হয়েছে।তার নাম দেলোয়ার হোসেন(২৮)সে টেকনাফ জালিয়া পাড়া এলাকার কালা মিয়ার ছেলে।
বুধবার(৩ মার্চ)সন্ধ্যা ৭ টার দিকে রামু রাবার বাগান ভিতরে পাহাড়ের ডালে এই ঘটনা ঘটে।র্যাব-৭ এর লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,তার কাছ থেকে প্রায় ৪ লক্ষ ইয়াবা,একটি পিস্তল,৪ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
এই সময় মেজর মেহেদী হাসান, রামু থানার ওসি (ভারপ্রাপ্ত) কে এম আজমিরুজ্জামান উপস্থিত ছিলেন। রামু থানা অফিসার ইনচার্জ(ওসি)কে এম আজিমরুজ্জামান জানান,লাশের ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।
No tags found for this post.
মন্তব্য করুন