নিজস্ব প্রতিবেদক
১ মার্চ ২০২১, ৯:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৩১ জন

নাইক্ষ্যংছড়িতে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালায় রোজিনা আক্তার (২১) নামের এক সন্তানের জননী স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার(১ মার্চ)দুপুরে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ বছর আগে উপজেলার সদর ইউনিয়নের ঘোনার পাড়ার সোলতান আহমদের ছেলে মোঃ জসিম উদ্দিন(২৫)এর সাথে একই উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামের ইউছুফ আলীর মেয়ে রোজিনা আক্তার(২২) এর প্রেমের সম্পর্কে বিয়ে হয়।পারিবারিকভাবে উভয় পক্ষ মেনে নিয়ে সংসার জীবন শুরু করেন তারা।

নিহতের মা শাহেনা আক্তার এ প্রতিবেদককে জানান,৩বছর আগে চাকঢালা গ্রামের দিন মজুর জসিম উদ্দিনের সাথে তার মেয়ে রোজিনার প্রেম করে বিয়ে হয়। তাদের সংসারে লুৎফা আক্তার নামের ১৫ মাসের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুর খবর দুপুর ২টায় আমার ভাশুরের মেয়ের মাধ্যমে জানতে পারি।

একই ওয়ার্ডের মেম্বার মোঃ ইউসুফ জানান, সোমবার দুপুর ২টায় মৃত রোজিনার স্বামী জসিম উদ্দিন আমাকে মোবাইল ফোনে জানান,আমার স্ত্রী রোজিনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সাথে সাথে আমি ঘটনাটি চেয়ারম্যানকে অবহিত করি।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন.খবর পেরে সঙ্গীয় ফোর্সসহ ওয়ার্ড মেম্বারকে নিয়ে জসিমের বাড়ির সামনের রুম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই ঘটনার বিস্তারিত জানা যাবে। তবে ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!