Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন-পার্বত্যমন্ত্রী বীর

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট : February 27, 2021
Link Copied!

বান্দরবান সদর উপজেলা টংকাবতী ইউনিয়নে, সরকারি সফরে গিয়ে।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪ কোটি২২ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি)বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ে চিনিপাড়া যাওয়ার রাস্তায় রংকিমুখ খালের উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর,৫০ লক্ষ টাকা ব্যয়ে সাকখয় পাড়া স্মার্ট ভিলেজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর,২০ লক্ষ টাকা ব্যয়ে পূর্ণচন্দ্র হেডম্যান পাড়া এলাকায় জি.এফ.এস এর মাধ্যমে পানি সরবরাহকরণ কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।

 বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পাহাড়ে আজ শান্তির পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে এবং এই সরকারের আমলে পার্বত্য জেলার প্রতিটি দুর্গম এলাকা আরো আধুনিক ও উন্নয়নের ধারায় পরিবর্তিত হচ্ছে।সরকারি সফরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল কুদ্দুস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সিকদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,সহকারী প্রকৌশলী ত্রিদিপ ত্রিপুরা, টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্লুকান ম্রো প্রমুখ উপস্থিত ছিলেন।