babul khan
৩১ জানুয়ারি ২০২১, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৩২ জন

নাইক্ষংছড়ি প্রেসক্লাবসহ দেড়’শ কোটি টাকার ১৯টি প্রকল্পের কাজ উদ্বোধন করলেন মন্ত্রী বীর বাহাদুর

Copy Link

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দুই দিন সফরের শেষ দিনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবসহ উপজেলা সদর ইউনিয়নে ১৯টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

রবিবার (৩১ জানুয়ারী) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের আওতাধীন দেড়’শ কোটি টাকার এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় মন্ত্রী অসহায়দের মাঝে স্বাস্থ্যসম্মত টয়লেট, ডাস্টবিন ও মসজিদ, কিয়্যাং এ স্টলের আলমারি বিতরণ করেন। এর আগে উপজেলার মুক্তমঞ্চে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বলেন- সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নে খুবই আন্তরিক। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙ্গালীসহ সকল জনগোষ্ঠির উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এতদাঞ্চলে সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে। এরই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে বর্তমানে কয়েক’শ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে এবং চলমান রয়েছে। এছাড়াও উপজেলার বাকী এলাকা গুলোতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। শিক্ষার অগ্রগতিসহ সম্প্রীতির এই বান্দরবান হবে ৬৪ জেলার মধ্যে শ্রেষ্ট জেলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস,মোজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা-উপজেলা-ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১০

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১২

জনপদের নীরব সেবক–কে এস মং

১৩

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

১৪

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১৫

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১৬

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১৭

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৮

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৯

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

২০
error: Content is protected !!