নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২১, ১১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮৩ জন

বান্দরবান সাংবাদিকদের সাথে মতবিনিময় ব্রিগেডিয়ার মোঃ জিয়াউল হক

Copy Link

পার্বত্য বান্দরবান জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন  ৬৯ পদাতিক ব্রিগেডের নবাগত রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক (এনডিসি, এএফডব্লিউ, পিএসসি)।

সোমবার (২৫ জানুয়ারী)  বান্দরবান ৬৯পদাতিক ব্রিগেড এর সভাকক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়। এসময়  তিনি  বলেন,পার্বত্য শান্তিচুক্তি বিরোধী কোন অপশক্তিকে ছাড় দেয়া হবে না।পার্বত্য এলাকার শান্তি শৃংখলা ভঙ্গের জন্য অনেকে অপপ্রচার চালায়, এসব গুজবে কান না বস্তুনিষ্ঠ সংবাদ  প্রচার করার অনুরোধ জানান।

তিনি আরো বলেন, ফেইসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এ অনেক সময় যেসব অপপ্রচার প্রচারিত হয়  গুজবে কান না দিয়ে সঠিক ও তথ্যবহুল সংবাদ প্রচার করে পার্বত্য এলাকার শান্তি শৃংখলা রক্ষায় সেনাবাহিনীর পাশে থাকার আহবান জানান। এসময় নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো:জিয়াউল হক (এনডিসি,এএফডব্লিউ,পিএসসি) অতীতের মত আগামী দিনে ও পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে সেনাবাহিনীর কর্মকান্ডগুলো অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। নীলগীরি ও জীবননগর এলাকায় সিকদার গ্রুপ একটি পর্যটন প্রকল্পের কাজ শুরু করেছে,যার ফলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে। কিন্তু একটি মহল এই উন্নয়ন কাজে বিরোধী হিসেবে কাজ করছে এবং বিভিন্নভাবে সেনাবাহিনীর লবিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গুজবে কান না দিয়ে এলাকার আর্থ সামাজিক উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।

মতবিনিময় সভায় ৬৯পদাতিক ব্রিগেড এর ব্রিগেড মেজর মো: খায়রুল হাসান (পিএসসি), জি টু মেজর মোয়াজ্জেম হোসেন, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারন সম্পাদক মিনারুল হকসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!