babul khan
২২ জানুয়ারি ২০২১, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৫৭ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

Copy Link

বান্দরবান নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক অজ্ঞাতনামা ইয়াবা কারবারি নিহত হয়েছে। বিজিবি এসময় ঘটনাস্থল থেকে একটি দেশি তৈরী দু’নলা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ও ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

২২ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ৩৬/২ এস নং পিলারের সন্নিকটে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নের তুমব্রু বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা আসার খবর পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়। রাত সাড়ে ৩টার দিকে একটি ইয়াবা কারবারির দলকে মিয়ানমার থেকে আসতে দেখে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে, তখন টহল দল তাদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলি করে। এসময় ইয়াবা ব্যবসায়ীরা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে এক ইয়াবা কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় ইয়াবা ও দেশি তৈরি দু’নলা বন্দুকসহ উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক ভাবে নিহত মাদক কারবারির পরিচয় সনাক্ত করা গেছে । সে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-এ/৭, এর ওয়াদুল হকের ছেলে মোঃ আব্দুর রহিম (২৫)।উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১০

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১১

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১২

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৩

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১৪

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১৫

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৬

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৭

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৯

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

২০
error: Content is protected !!