কক্সবাজার উখিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা র্যাব- ১৫ এর সদস্য লেন্সনায়ক তরিকুল ইসলাম নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও র্যাবের আরেক সদস্য।
সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ জানান, কক্সবাজার থেকে টেকনাফমুখি ট্রাকের সঙ্গে হোয়াইক্যং থেকে উখিয়ার কুতুপালংগামী এক মোটরসাইকেলের ধাক্কায় লাগে। এতে র্যাবের ২ সদস্য আহত হন। তার মধ্যে ঘটনাস্থলেই একজন মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No tags found for this post.
মন্তব্য করুন