babul khan
১ জানুয়ারি ২০২১, ৩:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৬৪ জন

নাইক্ষ্যংছড়িতে ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার শিক্ষার্থীকে একযোগে বই বিতরণ

Copy Link

সারাদেশের মতো বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাতেও প্রাথমিব বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই।

শুক্ররবার একযোগে উপজেলার ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এসব বই বিতরণ করা হয়। বছরের শুরুর দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠেছে উপজেলার সবক’টি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত একযোগ যাবত প্রতিবারই ১ জানুয়ারি নতুন বই শিশুদের হাতে তুলে দেয়া হয়। দিনটিকে ‘বই উৎসব’ হিসেবে পালন করে আসছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি বিজিবি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল বশরের সভাপতিত্বে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ বিজিবি মেডিকেল অফিসার জাহেদুল ইসলাম ভুইয়া। সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। এই দুই প্রতিষ্টানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা,উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আকতার উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক জয়নাল আবেদীন, মনোয়ারা আক্তার জেসসিন, মোমেনা আক্তার, খতিজা বেগম। নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্হিত ছিলেন (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা ফাতেমা,বুলবুল আক্তার, কহিনুর আক্তার, মোহাম্মদ শফিকুর রহমান রিক্তা অারা, ও বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা করেন সহকারি শিক্ষক ওমর ফারুক,এবং নাইক্ষ্যংছড়ি মডেল প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা করেন রেহেনা অাক্তার।

উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা এই প্রতিবেদকে জানান, বিতরণ উৎসবের প্রথম দিনেই বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়েছে। একই কথা জানালেন সহকারি শিক্ষা অফিসার অাকতার উদ্দিন।

এ বিষয়ে মাধ্যমিক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা বলেন, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৬টি, বেসরকারি ২০টি মোট ৭৬টি শিক্ষা প্রতিষ্টানে একযোগে বই বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১০

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১১

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১২

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৩

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৪

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৫

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

১৬

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

১৭

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

১৮

আজন্ম পাপের উপাখ্যান

১৯

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

২০
error: Content is protected !!