পাহাড়কন্ঠ ডেস্ক:ইয়াসমিন পারভীন তিবরীজিকে বান্দরবানের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রথম বান্দরবানে কোন নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেল। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।২০১২ সালে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে বর্তমান জেলা প্রশাসক দাউদুল ইসলাম কে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপ সচিব হিসেবে প্রদায়ন করা হয়েছে।
জানাগেছে,নতুন জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি (কোড নং-১৫৪৭২)।তিনি প্রশাসন ক্যাডারে ২২তম বিসিএস।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে ‘গভরনেন্স এন্ড পাবলিক পলিসি ’ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তাঁর পিতা সৈয়দ শামসুদ্দীন আহমদ তিবরীজি বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ছিলেন।তাঁর স্বামী খালেদ বিন চৌধুরী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান।তাঁর বাড়ি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায়।
No tags found for this post.
মন্তব্য করুন