babul khan
২১ নভেম্বর ২০২০, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৬৬ জন

বাইশারীতে পার্বত্যমন্ত্রীর সহধর্মিণীর,এতিমখানা,অনাথ আশ্রমে কম্বল খাদ্যসামগ্রী বিতরন ও শুভেচ্ছা বিনিময় সভা

Copy Link

জাহাঙ্গীর আলম কাজল :বান্দরবান নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে পার্বত্যচট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর এম পি র সহধর্মিণী মিসেস মেহ্লাপ্রু র পক্ষ থেকে এতিমখানা, অনাথ আশ্রম ও অসহায় দুঃস্থদের মাঝে কম্বল, চাউল ও সৌর বিদ্যুৎ বিতরন করেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১ টায় বিতরণ উপলক্ষে বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় বাইশারী ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামিলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন এক শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াত, গিতা ও ত্রিপিটক পাঠের মধ্যেদিয়ে শুরু হওয়া শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর এম পি র সহধর্মিণী মিসেস মেহ্লাপ্রু।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপস্থিতিদের মাঝে বলেন আপনাদের ভালবাসা ও আন্তরিকতায় আমি আপনাদের সাথে দেখা ও শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। আপনারা পার্বত্যচট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে ভাল বেসে বার বার নির্বাচিত করেছেন । আমি আপনাদের স্বরন করে প্রতি বছরের ন্যায় এবার ও এসে কিছু এতিম অসহায় কর্মহীন মানুষের জন্য খাদ্যসামগ্রী, কম্বল নিয়ে এসেছি।

করোনা মহামারী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সকলকে সতর্ক দৃষ্টি রাখার জন্য আহবান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এর সহ ধর্মীণী মিসেস লাল সিয়ানা লুসাই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র ইসলাম বেবীর সহ ধর্মীনী ও জেলা আওয়ামীলীগের মহিলা নেত্রী বৃন্দ,।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, নাইক্ষংছড়ি থানার অফিসার (ওসি)ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন, বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনামুল হক ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ইমরান, ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মংথোয়াইলা মার্মা, উপজেলা সেচ্ছা সেকব লীগ সভাপতি আবদুস সাত্তার, সদর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরী খায়রু, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম, শ্রমিক লীগ সভাপতি উচাথোয়াই চাক, কৃষক লীগ সভাপতি আবু জাফর ছাত্রলীগ সভাপতি এস এন কে রিপন সহ জেলা উপজেলার নেতৃবৃন্দরা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করেন আওয়ামিলীগ নেতা মাওলানা মোঃ আবদুল মান্নান জিন্নাহ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১০

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১২

জনপদের নীরব সেবক–কে এস মং

১৩

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

১৪

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১৫

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১৬

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১৭

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৮

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৯

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

২০
error: Content is protected !!