নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২০, ১০:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০১ জন

বাইশারীতে গ্রামীন সড়ক দিয়ে উন্নয়নের নামে ভারী পাথর বোঝাই ৩৫ টনের ট্রাক

Copy Link

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে গ্রামীন সড়কে উন্নয়নের জন্য আনা পাথর বোঝাই করা ৩০ টনের ভারী যানবাহন চলাচল করে প্রায় ৩ কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় ধ্বসে এবং ফেটে গিয়ে এক বছরের মাথায় শেষ হয়ে গেল কোটি টাকা ব্যায়ে নির্মিত বাইশারী টু নারিচ বুনিয়ার জন গুরুত্বপূর্ণ সড়কটি।

গত বছর খানেক আগে কোটি টাকা ব্যায়ে নির্মাণ কাজ শেষ করা হয় এল জি ই ডি নাইক্ষ্যংছড়ির অধীনে ঠিকাদারি প্রতিষ্ঠান।

একই সড়কের আবারও বাকী কাজ শেষ করতে ভারী যানবাহন দিয়ে মালামাল বহন করায় সড়কটি ধ্বসে যায় এবং ফেটে চৌচির হয়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসায় তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা ও জেলা নির্বাহী প্রকৌশলীকে অবগত করেন।

সরজমিন গিয়ে দেখা যায় উপজেলার বাইশারী ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সড়ক বাইশারী – নারিচবুনিয়া ভায়া বাকখালী সড়কটি । গত এক বছর আগে কার্পেটিং দ্বারা সড়কটির উন্নয়ন করা হয়। কিন্ত সড়কের বাকি অংশ কার্পেটিং করতে ভারী যানবাহন নিয়ে পাথর ও অন্যান্য মালামাল বহন করায় ৩ কিলোমিটার কার্পেটিং সড়ক বিভিন্ন জায়গায় ধ্বস ও ফাটল দেখা দেয়। জনতার রোষানলে ৩০ টনের ১৩ টি ট্রাক বটতলী বাজারেে আনলোড করতে বাধ্য হয়।

জানা গেছে ঠিকাদার ভুট্টো ও মনসুর এই ভারী যানবাহন নিয়ে মালামাল এনে পুরো সড়কটি ধংস করে ফেলে। স্থানীয় বাসিন্দা আবদুল জব্বার, মোঃ হাবিব সহ অনেকেই জানান তাদের নিষেধ করা সত্বে ও কর্নপাত করেনা।

তবে অন্যান্য ঠিকাদারেরা ভারী যানবাহনের মালামাল বাজারের পাশে খালাস করে হালকা যানবাহনে করে গন্তব্য স্থানে নিয়ে যায়।

ঠিকাদার জসিম উদ্দিন বলেন সড়কে ভারী যানবাহন ঢুকিয়ে সড়কে ধ্বসে যাওয় এবং ফেটে যাওয়ার বিষয়টি জেলা নির্বাহী প্রকৌশলীর নিকট অবগত করেছেন।কারন এর দায়ভার আমরা নিতে পারবনা।

তবে ঠিকাদার ভুট্টো ও মনসুরের নিকট মুঠোফোনে জানতে চাইলে বলেন সড়কটি নির্মাণ করা হয়েছে যানবাহন চলাচলের জন্য। ভারী যানবাহনের বিষয়ে জানতে চাইলে ভারী যানবাহন নিয়ে মালামাল পরিবহন করেননি বলে অস্বীকার করেন। হালকা ১০ টনের ট্রাক নিয়ে মালামাল পরিবহন করেছেন বলে জানান।

গ্রামীন সড়কের উপর দিয়ে এত ভারী যানবাহন চলাচলের ফলে সরকারের কোটি কোটি টাকার উন্নয়ন ধ্বংস হয়ে পড়েছে।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম বলেন জনগুরুত্বপূর্ণ সড়কটি ভারী যানবাহন ঢুকিয়ে ধ্বংস করে দেয়ায় তিনি ও উদ্বিগ্ন। বিষয়টি কতৃপক্ষের নিকট অবগত করবেন।

ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আবুল কালাম জানান ঠিকাদার ভুট্টো ও মনসুর ইচ্ছে করে ভারী যানবাহন ঢুকিয়ে রাস্তাটা ধ্বংস করে দিয়েছে। বিষয়টি জেলা নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছেন।

নাইক্ষ্যংছড়ি এল জি ই ডি উপজেলা সহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান তিনি সরজমিন পরিদর্শন করেছেন এবং উর্ধতন কতৃপক্ষের নিকট জানিয়েছেন। উক্ত সড়কটি পুনরায় নির্মাণ করা হবে।

এবিষয়ে বান্দরবান এল জি ইডির নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমানের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান ধ্বসে যাওয়া এবং ফেটে যাওয়ার বিষয়টি অবগত রয়েছেন।
ঠিকাদার ঐ জায়গা গুলো পুনরায় ঠিক করে দিবেন। গ্রামীন সড়কে ১০ টনের অধিক মালামাল নিয়ে যানবাহন চলাচল করা যাবেনা বলে ও তিনি জানান।

এলাকাবাসী সড়কের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলকারীদের বিরুদ্বে আইন গত ব্যবস্থা সহ দ্রুত মেরামতের দাবি জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!