নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২০, ২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮২ জন

বাইশারীতে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে পুলিশের প্রতিবাদ সমাবেশ ও মিছিল

Copy Link

বান্দরবান:নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে নারী ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এক বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর (শনিবার)সকাল ১১ টায় বাইশারী বাজারের ত্রিমোহনী চত্বর থেকে তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) এনামুল হক ভূইয়ার নেতৃত্বে এক বিশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে সমাবেশের আয়োজন করা হয়।

সাংবাদিক আবদুর রশিদের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাইশারী বাজার সভাপতি ও ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিতিদের মাঝে বক্তব্য রাখেন ইনচার্জ ( পরিদর্শক) এনামুল হক ভূইয়া। তিনি বলেন জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মতে সারা দেশের ন্যায় বাইশারীতে ও জনসাধারণকে সাথে নিয়ে জন সচেতনার জন্য এই সমাবেশের আয়োজন করা হয়েছে। যাতে করে সকল জনতা নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি। তিনি আরো বলেন নারীরা মায়ের জাত, নারীদের প্রতি ভাল আচরণ করুন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হউন। ঘটনা ঘটার সাথে সাথে অথবা ঘটার সম্ভাবনা থাকলে পুলিশকে খবর দিন। পুলিশ আপনাদের পাশে আছে। তিনি ধর্যনণের শাস্তি এখন মৃত্যু দন্ডের কথা ও মাথায় রাখার কথা ও সকলকে মনে রাখার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান সাবেকুন্নাহার , ইউপি সদস্য আবদুর রহিম, আবু তাহের , সাংবাদিক শাহীন ছাত্রলীগের সভাপতি এস এন কে রিপন সহ ব্যবসায়ী, ছাত্র জনতা সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও এ এস আই সজল সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!