শাকিব হোসেন, রাঙ্গামাটি
২০ নভেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১ জন

রাঙামাটিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

Copy Link

 

রাঙামাটিতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত কর্মসূচি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের আওতায় প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় এ সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব দীপন তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, অনলাইনভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে দেশ-বিদেশে কাজের সুযোগ তৈরি করতে পারবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘমারা হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: কে এস মং

২

রাঙামাটিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৩

১৮ বছরের ঘামঝরানো সঞ্চয় দিয়ে জমি কিনে আজ বিপাকে রিপন

৪

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর পিকআপে জন্ম নেওয়া নবজাতককে উষ্ণ অভ্যর্থনা

৫

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

৬

নাইক্ষ্যংছড়ির ইয়াবা ডন মিজান গ্রেপ্তার

৭

রুমায় মানবিক সহায়তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নিরলস বাংলাদেশ সেনাবাহিনী

৮

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

৯

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

১০

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

১১

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

১২

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

১৩

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

১৪

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

১৫

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

১৬

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

১৭

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১৮

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১৯

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

২০
error: Content is protected !!