নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২২ জন

১২ নভেম্বর প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি নির্বাচন, ভোট হবে ৭ ধাপে

Copy Link

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।তিনি জানান, সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন মোট ৭টি ধাপে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পর্যায়ক্রমে কয়েকটি ধাপে সারাদেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইন সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বর্তমান ও বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বর্তমানে কোনো বড় ধরনের আইনি বা কার্যগত জটিলতা নেই।

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনী প্রস্তুতি শুরু হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে পরবর্তী ধাপগুলোর ভোটের সময়সূচিও ঘোষণা করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!