নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৩ জন

বান্দরবানে প্রাইভেটকার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার–১

Copy Link

বান্দরবানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ একটি প্রাইভেটকার ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. জাকির হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২১ মিনিটে বান্দরবান সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর সাকিনস্থ তাজিংডং হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. কামরুল আজমের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাজিংডং হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীহাট থেকে বান্দরবানের দিকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়ির চালকের আসনে থাকা জাকির হোসেনের কথাবার্তায় অসংলগ্নতা দেখতে পায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ।

পরে তার দেখানো ও শনাক্ত মতে গাড়ির পেছনের সিটের ভেতর বিশেষ কৌশলে খাকি কসটেপ দিয়ে মোড়ানো ১৫টি পোটলা উদ্ধার করা হয়। এসব পোটলার মধ্যে ১৫০টি নীল রঙের বায়ুরোধক পলিজিপার প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।

অভিযানে ৩০ হাজার পিস ইয়াবার পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৮৪৩৯ নম্বরের সাদা রঙের প্রাইভেটকার এবং গ্রেপ্তার জাকিরের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির জানিয়েছেন, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির উদ্দেশ্যে আরও তিন সহযোগীসহ গাড়িতে করে ইয়াবা পরিবহন করছিলেন তিনি।

কেরানীহাট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কেরানীহাট হয়ে বান্দরবানে প্রবেশ করেন। পরে বান্দরবান বাসস্টেশন এলাকায় ওই তিন সহযোগী গাড়ি থেকে নেমে পালিয়ে যায় বলে পুলিশকে জানিয়েছেন জাকির।পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা, প্রাইভেটকার ও মোবাইল ফোন যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক সহযোগী ও সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মাদকবিরোধী অভিযানে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!