নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৪ জন

নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও সহায়তা প্রদান

Copy Link

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৪ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসব ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আল-মামুন জানান, ২০২৫-২৬ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় এলাকার অসহায়, দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের আবেদনের ভিত্তিতে এসব সহায়তা প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে ৫৪ জন উপকারভোগীর প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঢেউটিন ও চেক তুলে দেন।

এসময় ইউএনও মো. এনামুল হাসান বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য এসব সহায়তা দেওয়া হয়েছে। আপনারা এ ঢেউটিন ও অর্থ নিজ নিজ প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন।” একই সঙ্গে তিনি দেশ ও সরকারের জন্য দোয়া করার আহ্বান জানান।

চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আল-মামুন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুর, ছাত্রনেতা ওছাইমং ছোট, শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!