নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৪ জন

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Copy Link

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক প্রতিশ্রুতির অংশ হিসেবে লামা উপজেলা ও লামা পৌর কৃষক দলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণের যে মহাপরিকল্পনা গৃহীত হয়েছে, তার অংশ হিসেবেই বান্দরবানের এই পার্বত্য অঞ্চলে আয়োজিত হলো এই সবুজ বিপ্লব।

উক্ত উদ্দীপনামূলক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বান্দরবান জেলা শাখার সভাপতি ইয়াসিন উল হক রিপন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিটি অঞ্চলে এই সবুজ বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত পাহাড় অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক সাহাব উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম, আহ্বায়ক, লামা কৃষক দল, আমির হোসেন, সদস্য সচিব, লামা কৃষক দল, মুজিবুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক, লামা কৃষক দল।

এ ছাড়াও উক্ত চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে লামা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ কৃষকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই সবুজ উদ্যোগ পুরো বান্দরবান জেলা তথা সমগ্র বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে উঠতে একটি অনন্য ভূমিকা রাখবে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!