আরাফাত খাঁন
১৫ আগস্ট ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০৮ জন

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

Copy Link
চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম ও ডান দিকে সেক্রেটারি আশরাফুর রহমান

জিবান্দরবানে বেসরকারি হাসপাতাল ও প্যাথলজি সেন্টারগুলোর মালিক ও অংশীদারদের সমন্বয়ে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার (১১ আগস্ট) বেসরকারি হাসপাতালের স্বত্বাধিকারী ও অংশীদারদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। এতে অ্যাডভোকেট আবুল কালাম-কে চেয়ারম্যান এবং আশরাফুর রহমান-কে সেক্রেটারি করা হয়েছে।

কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোলাইমান। জয়েন্ট সেক্রেটারি মো. আলী, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা তাজ, অফিস সম্পাদক তপন দাস এবং হেলথ অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জ্যোতিময় মুরং।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন পারখুম লুসাই, খুরশেদ আলম, মো. মহিউদ্দিন, মারুফুল আলম, কাঞ্চন দাস ও আশরাফুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানান, বান্দরবানের চিকিৎসাসেবার মানোন্নয়ন, বান্দরবানবাসীর জন্যে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত, হাসপাতাল ও প্যাথলজি সেন্টারগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সমন্বিতভাবে কাজ করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি জেলার বেসরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতারা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!