পাহাড় কন্ঠ ডেস্ক
৫ আগস্ট ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫১ জন

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Copy Link

বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ক্যাচিংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের (ক্লাব-১১৫, ডিস্ট্রিক্ট-০৩) উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ‘রেগুলার সার্ভিস প্রোগ্রাম ২০২৬’-এর অংশ হিসেবে ৫ আগস্ট (বুধবার) বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

‘সেবা, নাগরিকত্ব ও ভ্রাতৃত্ব’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক উন্নয়ন ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই অ্যাপেক্স ক্লাব অব নীলাচল এ উদ্যোগ গ্রহণ করে।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সার্বিক পরিচালনা ও সভাপতিত্ব করেন সংগঠনটির ২০২৬ মেয়াদের সভাপতি এবং অনুষ্ঠানের চেয়ারম্যান অ্যাপেক্সিয়ান মং ওয়াই চিং মারমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাচিংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল থান জুয়েল, বিশিষ্ট সমাজসেবক প্রকৃতি বড়ুয়া, অ্যাপেক্সিয়ান আরমান এবং অ্যাপেক্সিয়ান লিটন দাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাপেক্স ক্লাবস অব বাংলাদেশ-এর আওতাধীন এই সামাজিক সংগঠনটি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন মানবিক ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ক্লাব সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এই নিয়মিত সেবা কার্যক্রমের পরবর্তী ধাপগুলোও নির্ধারিত স্থান ও সময়ে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

আরো পড়ুন→জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!