আরাফাত খাঁন
২৭ জুলাই ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬১ জন

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

Copy Link
গর্তে ভরে গেছে বান্দরবান সদর হাসপাতাল সংলগ্ন সড়কে, উড়ছে ধুলোবালি

দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে ২০২৫ সালের শেষ দিকে বান্দরবানে শুরু হয় প্রায় ৩৫০ কোটি টাকার “পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প”-এর কার্যক্রম। তবে প্রকল্পের পাইপলাইন স্থাপনের জন্য অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি এবং সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও অতিবৃষ্টির কারণে বান্দরবান পৌরসভার সড়কগুলো এখন বেহাল দশায় পরিণত হয়েছে।

বিভিন্ন সড়কের পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।

জেলা কারাগার ও সিভিল সার্জন অফিস সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা | ছবি: আরাফাত খাঁন

প্রতিদিন তীব্র যানজট, ধুলাবালি ও কাদার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরমে। শহরের বালাঘাটা, কলাঘাটা, বনরূপা, নিউগুলশান ও হাসপাতাল সড়কসহ বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে পড়ছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাইপলাইন স্থাপনের পর সড়কগুলো যথাযথভাবে সংস্কার না করায় পুরো শহর এখন ধুলাবালিতে ছেয়ে গেছে। এর ফলে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি এবং শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে।

বন্যার পর বান্দরবান পৌরসভার উদ্যোগে কিছু কিছু স্থানে আংশিক মেরামত করা হলেও, দু-এক দিনের বৃষ্টিতেই সড়কগুলো আবার আগের অবস্থায় ফিরে গেছে।

নিউ গুলশান এলাকার বাসিন্দা প্রকৃতি বড়ুয়া বলেন, “বান্দরবান বাজার থেকে কেচিংঘাটা এলাকা পর্যন্ত পুরো সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ কমাতে সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

ফায়ার সার্ভিস এলাকার বাসিন্দা মোঃ জামি বলেন, “ বান্দরবান ফায়ার সার্ভিস কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, বন বিভাগ, উন্নয়ন বোর্ড, সদর হাসপাতালের মতো গুরুরপূর্ণ প্রতিষ্ঠানের অবস্থান যেখানে সেই সড়কটির অবস্থা দীর্ঘদিন যাবৎ বেহাল। বৃষ্টি পড়লেই কাদায় ভরে যায় সড়কটি। পুরো সড়ক জুড়ে গর্তে ভরে আছে।

এই বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, পাইপলাইন স্থাপনের কাজ কয়েকটি ধাপে সম্পন্ন করতে হচ্ছে। একটি ধাপ শেষ হওয়ার পর আরেকটি ধাপ শুরু করার কারণে বারবার খোঁড়াখুঁড়ি করতে হচ্ছে। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে পৌরসভার সঙ্গে সমন্বয় করে সড়ক সংস্কারের স্থায়ী উদ্যোগ নেওয়া হবে। আপাতত বর্ষা মৌসুম বিবেচনায় রেখে কিছু আংশিক সংস্কার কাজ চালানো হচ্ছে।

অন্যদিকে বান্দরবান পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে একযোগে একাধিক উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় এবং বর্ষা মৌসুমের কারণে সড়কের এই সাময়িক বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দ্রুত আংশিক সংস্কারের কাজ শুরু করা হবে এবং বর্ষা শেষ হওয়া মাত্রই সড়কগুলো পূর্ণাঙ্গভাবে সংস্কার করা হবে।

আরো পড়ুন→আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!