নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪১ জন

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

Copy Link

পার্বত্য অঞ্চলের দরিদ্র ও অসচ্ছল মানুষের দৃষ্টি ফেরাতে নেওয়া মানবিক উদ্যোগের অংশ হিসেবে বান্দরবানে ছানি অপারেশন সম্পন্ন হওয়া রোগীদের এক বিনামূল্যে ফলোআপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ৩ আগস্ট (সোমবার) বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা সরাসরি উপস্থিত থেকে রোগীদের চোখ পরীক্ষা করবেন এবং অপারেশন-পরবর্তী শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন।

সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এর আগে, গত ৪ জুলাই বান্দরবান সদর উপজেলার রেইছা উচ্চ বিদ্যালয়ে একটি বিশালাকার চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে উপজেলার শত শত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়। ওই ক্যাম্প থেকেই ছানি পড়া ৪৮৬ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়।

এই প্রক্রিয়ার প্রথম দফায় চিহ্নিত ১০০ জন রোগীকে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে নিয়ে সফলভাবে ছানি অপারেশন করানো হয়। চিকিৎসা শেষে গত ২২ জুলাই (বুধবার) তারা বান্দরবানে ফিরে আসেন।

আগামী ৩ আগস্টের চিকিৎসা পরবর্তী এ ফলোআপ ক্যাম্পে গত ২২ জুলাই ফিরে আসা ১০০ জন রোগীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির আহ্বায়ক উছোমং মার্মা।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে ২০২৫ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে এই সেবা কার্যক্রম চলে আসছে। এর আগে বান্দরবানের অত্যন্ত দুর্গম এলাকা রোয়াংছড়ি ও রুমা উপজেলাতে ও সফলতার সাথে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প সম্পন্ন হয়েছে। অর্থের অভাবে যারা এতদিন ছানি অপারেশন করাতে পারছিলেন না,সেই প্রবীণ ব্যক্তিরা সম্পূর্ণ বিনামূল্যে চোখের আলো ফিরে পাওয়ায় স্থানীয় জনগোষ্ঠীর মাঝে এই উদ্যোগটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

আরো পড়ুন→বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!