পাহাড় কন্ঠ ডেস্ক
২২ জুলাই ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯২ জন

প্রথম দফায় ছানি অপারেশন সম্পন্ন, চোখের আলো ফিরে পেলেন ১০০ রোগী

Copy Link

“সুস্থ চোখ, সুন্দর জীবন”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে বান্দরবানের পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে শুরু হয়েছে বিশেষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।

এই উদ্যোগের প্রথম ধাপে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে চট্টগ্রামে থেকে আজ ২২ই জুলাই (বুধবার) দুপুরে বান্দরবানে ফিরে এসেছেন ১০০ জন রোগী।

গত ৪ঠা জুলাই বান্দরবান সদর উপজেলার রেইছা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। যেখানে উপজেলার শত শত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়।

ক্যাম্প থেকে পরীক্ষা-নিরীক্ষার পর বিনামূল্যে ছানি অপারেশনের জন্য চূড়ান্তভাবে ৪৮৬ জন রোগীকে বাছাই করা হয়।বাছাইকৃত রোগীদের মধ্য থেকে প্রথম দফায় ১০০ জনকে উন্নত ছানি অপারেশনের জন্য গত ২০শে জুলাই (সোমবার) সকালে চট্টগ্রামে পাঠানো হয়েছিল।

আজ ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন করে বান্দরবানে ফেরত আসা প্রবীণ ও সুবিধাবঞ্চিত রোগীদের সার্বিক খোঁজখবর নিতে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ। এদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক উছোমং মার্মা, উচসিং মার্মা এবং সাংবাদিক বাবুল খাঁনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং দেশের অন্যতম স্বনামধন্য ‘চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল’-এর কারিগরি সহযোগিতায় এই মানবিক কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের মানুষের চোখের আলো টিকিয়ে রাখতে ২০২৫ সাল থেকে ধারাবাহিক ও নিরবচ্ছিন্নভাবে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর আগে বান্দরবানের অত্যন্ত দুর্গম এলাকা রোয়াংছড়ি ও রুমাতেও সফলভাবে এই ধরনের চক্ষু ক্যাম্প সম্পন্ন হয়েছিল।

অর্থের অভাবে যারা দীর্ঘদিন ছানি অপারেশন করাতে পারছিলেন না, সেই প্রবীণ ব্যক্তিরা বিনামূল্যে হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় স্থানীয় পাহাড়ী-বাঙালী সর্বস্তরের জনগোষ্ঠীর মাঝে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!