নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২০, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯৮ জন

নাইক্ষ্যংছড়ি ইউএনডিপির অসহায়দের মাঝে ধারাবাহিক ত্রাণ বিতরণ অব্যাহত

Copy Link

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে করোনা কালে কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্ত ও অসহায়দের মাঝে ইউএনডিপি,র উদ্যোগে ধারাবাহিক ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহত রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর অর্থায়নে চতুর্থ বারের মত উপজেলার হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি,জেলাপরিষদের সদস্য কনোওয়ান চাক,সহকারি কমিশানার( ভূমি) অাশরাফুর ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আবছার ইমন,ইউএনডিপি বান্দরবান জেলার দায়িত্বরত ব্যবস্থাপক খুশি রায় ত্রিপুরা, লামা,আলীকদম ও নাইক্ষ্যংছড়ি দায়িত্বরত কর্মকর্তা মোঃ মোস্তাফা কামাল নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, অর্থ সম্পাদক অামিনুল ইসলাম, অাব্দুল রশিদ, মাহামুদুল হক (বাহাদুর) মো: ইউনুছু এম এ অাবুল শাহমাসহ ইউএনডিপির প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ প্রমুখ।

জানা যায়,ইউএনডিপির অর্থায়নে উপজেলার ৫ ইউনিয়নে ৯ হাজার ২ শত ৬২ জন দরিদ্র ও অসহায় নর- নারীর মাঝে উক্ত ত্রাণ বিতরণ করা হবে।আজ সদর ইউনিয়নে হলরুমে ৭শ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

উল্লেখ্য গত কাল ৩১ (অাগস্ট) সোমার সোনাইছড়ি ইউনিয়নে ১ হাজার ৪শ ৫জন দরিদ্র ও অাসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে ১৫ কেজি চাল,৫ কেজি আলু,২ কেজি পেয়াঁজ, ২টি সাবান,২লিটার সয়াবিন তৈল, ৭ প্রকারের ফলজ বীজসহ মাক্স ও হেক্সিসেল রয়েছে।

এছাড়াও কাল ২ সেপ্টেম্বর দৌছড়ি, ৩ সেপ্টেম্বর বাইশারী ও ৪ সেপ্টেম্বর ঘুমধুম ইউনিয়নে যথাক্রমে আরো ৭ হাজার ২শত ৭৫ পরিবার ইউএনডিপির এ ধারাবাহিক অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা পাবার কথা রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!