Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

এলজিইডির অর্থায়নে নির্মিত কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করেন পার্বত্য মন্ত্রী

এম এইচ বাবুল খাঁন
আপডেট : September 1, 2020
Link Copied!

বান্দরবান: সদরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে নির্মিত  সড়ক  উদ্বোধন ও বাজার শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বান্দরবান সদর উপজেলা  সুয়ালক ও রেইছা  ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)  প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুলতানপুর সড়কের উদ্বোধন ও ৩ কোটি ৮২ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে রেইছা বাজার শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী  বীর বাহাদুর বলেন,আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে তিন পার্বত্য জেলার জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। এলাকার শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়।

এসময় মন্ত্রী সুয়ালক ইউনিয়নের ৪৩ পরিবার  গরিব ও অসহায় মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করেন।

এসময়  উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর,পৌর কাউন্সিলর,সৌরভ দাশ শেখর,মোঃ হাবিবুর রহমান খোকন,অজিত কান্তি দাশ,সুয়ালক  ইউপি চেয়ারম্যান উক্যনু মার্মা প্রমুখ।