নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২০, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭৭ জন

বান্দরবান সামগ্রিক পরিস্থিতির আলোকে মত বিনিময় সভা করলো সেনা জোন

Copy Link

বান্দরবান: আজ সোমবার (৩১ আগষ্ট) সামগ্রিক পরিস্থিতির আলোকে কাঠ, বাঁশ ব্যবসায়ী, সকল পরিবহন মালিক সমিতি এবং বাজার কমিটি নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভা করেছে বান্দরবান সেনা জোন।

সকাল ১০ ঘটিকার সময় বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার এর উপস্থিতিতে আলোচনা সভায় অংশগ্রহন করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রতিনিধিগণ।

সকলের বক্তব্য শুনার পরে বান্দরবান সেনা জোন কমান্ডার বলেন, চাঁদাবাজদের সনাক্ত করনের তৎপরতা আমাদের অব্যহত রয়েছে। আপনারা কোন ভয় পাবেন না। আইন শৃংখলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। এছাড়াও তিনি চাঁদাবাজদের তথ্য প্রদানের জন্য সকলের প্রতি সহযোগীতা প্রদানের আহবান জানান।

কাঠ ব্যবসায়ী সমিতির সেক্রেটারী বলেন, সেনাবাহিনী আছে বলে আমরা বান্দরবানবাসী নিরাপদ। প্রায় দশ হাজার মানুষ এ ব্যবসার সাথে বিভিন্ন ভাবে সম্পৃক্ত। সেনাবাহিনী সহযোগীতা করে বলেই এই দশ হাজার মানুষ আজ ভালভাবে চলতে পারছে।
এছাড়াও মত বিনিময় সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ সম্প্রীতির বান্দরবান গড়ার অঙ্গীকার নিয়ে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় কাঠ, বাঁশ ব্যবসায়ী, সকল পরিবহন মালিক সমিতি এবং বাজার কমিটি নেতৃবৃন্দদের সাথে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

১

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

২

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

৩

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৪

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৫

বান্দরবানের ডিসি প্রত্যাহার

৬

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৭

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

৮

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

৯

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

১০

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

১৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

১৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

১৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

১৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

২০
error: Content is protected !!