মোহাম্মদ শাকিব হোসেন, রাঙ্গামাটি
১৬ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৮ জন

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

Copy Link

রাঙ্গামাটি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষাবিদ ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।

সোমবার (১৫ জুন) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা মরহুমের কবর জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন।

পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়।

স্মৃতিচারণকালে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক এম. জহির আহমেদ ছিলেন রাঙামাটির রাজনীতিতে একজন প্রজ্ঞাবান, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। জেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি ছাত্রসমাজকে আদর্শিকভাবে গড়ে তুলতে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে রয়েছে। তাঁর আদর্শ ও নেতৃত্ব নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এ সময় জেলা ছাত্রদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!