প্রাইম তঞ্চঙ্গ্যা
১৫ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯০ জন

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Copy Link

সমাজে বিদ্যমান নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ , কুসংস্কার ও বৈষম্যমূলক মানসিকতা দূর করে সমতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে “নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবেলায় স্থানীয় সরকার , প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে সংলাপ” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা।

সোমবার (১৫ জুন) বান্দরবান উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সংলাপের আয়োজন করে গ্রিন মিলিউ (Green Milieu)। কর্মসূচিটি বাস্তবায়ন করছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে পরিচালিত “সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি” প্রকল্পের আওতায়। প্রকল্পটি বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় পরিচালিত।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সমাজসেবা Supervisor মং ওয়ে মার্মা , বান্দরবান প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কর্মকর্তা সঞ্জয় দত্ত ও বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য কর্মী নিনি প্রু মার্মা।

অনুষ্ঠানে বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নিরাপদ সমাজ গঠন এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কর্মকর্তা সঞ্জয় দত্ত বলেন, নারীর প্রতি সহিংসতা , বৈষম্য ও হয়রানি প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি তরুণদের নেতৃত্ব বিকাশ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ মত প্রকাশ করেন।

সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা বিভিন্ন সামাজিক সমস্যা, অধিকারবিষয়ক চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতামত বিনিময় করেন। উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ তরুণদের পাশে থেকে সচেতনতা কার্যক্রম পরিচালনা এবং সহিংসতামুক্ত পরিবেশ তৈরিতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আয়োজকরা জানান , ভবিষ্যতেও তরুণদের ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং জেন্ডার সমতা নিশ্চিত করতে “অধিকারের তরে নেই ভয়, লবিং, ইনফ্লুয়েন্সিং ও অ্যাডভোকেসিতেই হবে জয় ” এ স্লোগান নিয়ে কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন→কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!