নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২০, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৩ জন

লামায় বন্যহাতির তান্ডবে ফসল ও বসতঘর তছনছ

Copy Link

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ৩টি বসতঘর। শুধু তাই নয়, এ সময় হাতিগুলো পদপিষ্ট ও খেয়ে বড় বমু পাড়া, নতুন মুসলিম পাড়া, মাঝির ঝিরি ও গাইন্দ্যা পাড়ার ২৫ জন কৃষকের ২০ একর জুমের ফসল, ধান, বাঁশ, কলা বাগান ও ফসলের ব্যাপক ক্ষতিসাধন করেছে। রবিবার দিনগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ১০-১২টির একটি বন্যহাতির দল তান্ডব চালিয়ে এসব বসতঘর, বাগান ও জুম ফসলের ক্ষতিসাধন করে।

সূত্র জানায়, গহিন পাহাড় থেকে বন্যহাতির দল গত রবিবার দিনগত রাতে ইউনিয়নের বড় বমু পাড়ায় নেমে পড়ে। হাতিগুলো প্রথমে মো. ইউনুছের মাটির তৈরি বসতঘরটি ভাংচুর করার পর একে একে নতুন মুসলিম পাড়ার বাসিন্দা দেলোয়ার হোসেন, আবদুর রাজ্জাক, জাফর আলমের জমির ধান, থুইসাচিং মার্মা, মেদুখ্য মার্মা, হ্লাচিংউ মার্মা, মংহ্লামে মার্মা, মাপ্র মার্মা, অংশৈ থোয়াই মার্মা, মংহ্লাসিং মার্মা, অংখৈচিং মার্মা, উসামে মার্মা, মংমেচিং মার্মা, ক্যশৈহ্লা মার্মা, ক্যচিংহ্লা মার্মা, মানুএ মার্মা, এক্যচিং মার্মা, মংশৈসিংসে মার্মা, মেগ্যউ মার্মা ও হ্লাশৈসিং মার্মার জুমের ফসল, বাঁশ, কলা বাগান পদপৃষ্ট ও খেলে নষ্ট করে দেয় হাতির দলটি। একই সময় হাতিগুলো কৃষক থুইচিং মার্মা ও মংহ্লাচিং মার্মার বসতঘর ভেঙ্গ দেয় ও একটি গরু মেরে ফেলে। সর্বশেষ সোমবার দিনগত রাতেও ৩জন কৃষকের জুমের ফসলের ক্ষতিসাধন করে হাতির দলটি।

হাতি আক্রমনে ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেন সর্দার, ইউনুছ ও চাহ্লামং মার্মা বলেন, রবিবার দিনগত রাতে ১০-১২টি বন্যহাতি পাহাড়ের উত্তর পাশ দিয়ে গ্রামে ঢুকে পড়ে। এ কথা জানাজানি হলে লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। রাতে গ্রামের মানুষ এক ঘণ্টার জন্যও ঘুমাতে পারেনি। হাতি কখন কার বাড়িতে ঢুকে পড়ে, এই ভয়ে মানুষ নির্ঘুম রাত কাটিয়েছেন। তারা আরও বলেন, হাতিগুলো প্রথমে বাড়ির চারিদিকে ঘেরাও করে ফেলে। বিশেষ করে ঘরের দরজা জানালার পাশে পাহারাদারের মত দাঁড়িয়ে থাকে। আর ঘর ভাঙ্গা শুরু করে। পরে ঘরে থাকা ধান চাল খেয়ে ফেলে। এরপর রাতভর পাহাড়ের জুমে উৎপাদিত ফসল, ধান, বাঁশ ও কলা গাছ খেয়ে ও পদপিষ্ট করে নষ্ট করে দেয়। রাত পোহালে হাতিগুলো পাহাড়ের জঙ্গলে ঢুকে পড়ে। ক্ষতিগ্রস্তরা আরো বলেন, ধার কর্জ করে ফসল ও ফলদ বনজ বাগান সৃজন করেছি। এত কষ্টের উৎপাদিত ফসল তিন রাতেই শেষ করে দিলো হাতির দল। এখন ঘরে ফসল তোলা তো দূরের কথা, বরং কর্জ টাকা কিভাবে পরিশোধ করবো ভেবে কোন কূল পাচ্ছিনা।

বন্যহাতির তান্ডবে বসতঘর, জুমের ফসল ও ফলদ বনজ বাগানের ক্ষতিসাধণের সত্যতা নিশ্চিত করে গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা বলেন, মঙ্গলবার বিকাল পর্যন্ত হাতিগুলো ইউনিয়নের মাঝিরঝিরির আগায় অবস্থান করায় লোকজন এখন চরম আতঙ্কে রয়েছেন। আবারও যে কোন মুহুর্তে তান্ডব চালিয়ে ক্ষতিসাধন করতে পারে। এ বিষয়ে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় উপস্থাপন করা হয়েছে।

এদিকে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, উপজেলার গজালিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে ১০-১২টি বন্যহাতি তান্ডব চালাচ্ছে বলে খবর পেয়েছি। হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!